ঢাকা ০৬:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বৃহত্তর ময়মনসিংহের উন্নয়নে সমন্বিত উদ্যোগের তাগিদ তথ্য প্রতিমন্ত্রীর অস্তিত্বসংকটে বুড়িগঙ্গা ২০২৪-এর জুলাই গণঅভ্যুত্থান প্রবাস থেকে যত প্রতিরোধ মেঘনার এক ইলিশ বিক্রি হলো ১০ হাজার টাকায় মাওলানা মাহমুদ মাদানী ইসরাইলে অস্ত্র সরবরাহ মানবতা ও ভারতের নৈতিক মর্যাদার জন্য কলঙ্ক অতিরিক্ত বিদ্যুৎ বিল নিয়ে অপপ্রচার চালানো হচ্ছে ৫ আগস্ট সংবাদপত্রে ছুটি বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার আধুনিক শিক্ষার সঙ্গে মূল্যবোধভিত্তিক শিক্ষার সমন্বয়ে কাজ করবে আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউট : সেনাপ্রধান শেখ হাসিনা যেন ভারতের ভূখণ্ড ব্যবহার করে রাজনৈতিক বক্তব্য দিতে না পারে: দিনেশ ত্রিবেদীকে হুমায়ুন কবির

রাজধানীজুড়ে হঠাৎ নিরাপত্তা ব্যবস্থা জোরদার, সতর্ক অবস্থানে ডিএমপি

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:০৭:৩৩ অপরাহ্ন, রবিবার, ১৭ মে ২০২৬
  • ৩৪ বার

রাজধানী ঢাকাজুড়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। নিষিদ্ধঘোষিত একটি সংগঠনের সম্ভাব্য তৎপরতা ঠেকাতে নগরজুড়ে বাড়তি টহল, নজরদারি ও নিরাপত্তামূলক কার্যক্রম পরিচালনা করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

ডিএমপির একটি সূত্র জানায়, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন প্রচারণা ও কার্যক্রমকে কেন্দ্র করে রাজধানীর আইনশৃঙ্খলা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। এ অবস্থায় বৃহস্পতিবার রাতে ডিএমপির কন্ট্রোল রুম থেকে রাজধানীর সব থানায় বিশেষ বার্তা পাঠানো হয়।

ওই বার্তায় গুরুত্বপূর্ণ সড়ক, অলিগলি ও বিভিন্ন স্পর্শকাতর এলাকায় অতিরিক্ত টহল ও নজরদারি বাড়ানোর নির্দেশনা দেওয়া হয়েছে। বিশেষ করে ভোরের সময় নিরাপত্তা জোরদারে গুরুত্ব দেওয়া হয়েছে বলে জানা গেছে।

পুলিশ সূত্র আরও জানায়, ১৭ মে উপলক্ষে নিষিদ্ধঘোষিত একটি সংগঠনের সম্ভাব্য কর্মসূচিকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। যেকোনো ধরনের অবৈধ কর্মকাণ্ড কিংবা নাশকতার চেষ্টা প্রতিহতে পুলিশ সদস্যদের প্রস্তুত রাখা হয়েছে।

এদিকে শনিবার ভোর সাড়ে ৪টার দিকে রাজধানীর বনানী থানাধীন ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অভিযান চালিয়ে নিষিদ্ধঘোষিত সংগঠনের পোস্টার ও লিফলেটসহ মো. আশিক তপেদার (২৪) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

রাজধানীতে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা প্রসঙ্গে ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার এস এন নজরুল ইসলাম বলেন, কোনো রাজনৈতিক নিষিদ্ধ সংগঠনের দিবস আছে কি না, সেটি দেখার বিষয় নয় এবং বর্তমানে কোনো ধরনের সরাসরি হুমকিও নেই। তবে সামাজিক যোগাযোগমাধ্যম, বিশেষ করে ফেসবুকে বিভিন্ন ধরনের বিষয়বস্তু নজরে আসছে।

তিনি আরও বলেন, যেকোনো অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিহতে পুলিশ সর্বোচ্চ প্রস্তুতি নিয়ে কাজ করছে। নগরজুড়ে রাত থেকেই বিভিন্ন নিরাপত্তামূলক কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বৃহত্তর ময়মনসিংহের উন্নয়নে সমন্বিত উদ্যোগের তাগিদ তথ্য প্রতিমন্ত্রীর

রাজধানীজুড়ে হঠাৎ নিরাপত্তা ব্যবস্থা জোরদার, সতর্ক অবস্থানে ডিএমপি

আপডেট টাইম : ১০:০৭:৩৩ অপরাহ্ন, রবিবার, ১৭ মে ২০২৬