ঢাকা ০৯:০৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ফ্যাসিস্ট আমলের প্রশাসনিক বলয় এখনো বহাল! ১৭ বছর বঞ্চিত কর্মকর্তাদের মূল্যায়ন কোথায়? নির্ধারিত সময়ের মধ্যে উন্নয়ন প্রকল্পের কাজ শেষ করতে হবে : নৌ পরিবহন প্রতিমন্ত্রী শ্রেণিকক্ষে শিক্ষক-শিক্ষার্থীদের ফোন ব্যবহার নিষিদ্ধ: শিক্ষামন্ত্রী কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের কর্মসূচি ঘিরে নিরাপত্তা জোরদার: এসআরবি আমার চেয়েও বেশি অভিনয় বোঝে আমার মেয়ে নড়াইলে বিএনপির মিছিলে হামলায় নিহত ২, অভিযোগ কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের বিরুদ্ধে শীত এলেই দেশ বদলায় পাখি, পথ চেনে কীভাবে গোপালগঞ্জে এমপি বাবরের বাড়ি ও ক্লিনিকে নিষিদ্ধ ছাত্রলীগের আগুন চীনে করমর্দন ট্রাম্প-পুতিনের, শির সঙ্গে ত্রিপক্ষীয় আলোচনার প্রস্তুতি সংসদে বিরোধীদলীয় নেতা ঐক্যে ফাটল ধরায় নাশকতার সুযোগ পাচ্ছে ফ্যাসিস্টরা

সেচ ব্যবস্থাপনা উন্নয়নে বড় পরিকল্পনা বিএনপির : প্রধানমন্ত্রী

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:২৬:২২ অপরাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬
  • ৬১ বার

প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, সারাদেশে আমরা ২০ হাজার কিলোমিটার খাল পুনঃখননের উদ্যোগ নিয়েছি। এর কারণ হচ্ছে দেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ আছে, আমরা আরো বৃদ্ধি করতে চাই। যাতে খাদ্যের জন্য কোনো মানুষকে কষ্ট পেতে না হয়। বাংলাদেশের মাটি এমন উর্বর, অর্থাৎ সময় মতো সেচ দিতে পারলে ভালো ফসল উৎপাদন হয়।

শনিবার বেলা আড়াইটার দিকে চাঁদপুরের শাহরাস্তি উপজেলার ওয়ারুক বাজার এলাকায় খোর্দ্দ খাল পুনঃখনন কার্যক্রমের উদ্বোধন শেষে সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন প্রধানমন্ত্রী।

তিনি বলেন, নির্বাচনের পূর্বে আমরা খালন খননের কথা বলেছি। কারণ খাল খননের মধ্যদিয়ে কৃষক ভাইয়েরা উপকৃত হবে। কৃষকরা উপকৃত হলে, তারা ধীরে ধীরে স্বাবলম্বী হবে। কৃষকদের উন্নতি হলে এদেশের অর্থনীতি মজবুত হবে।

ফ্যামিলি কার্ড সম্পর্কে প্রধানমন্ত্রী বলেন, এটিও আমরা নির্বাচনের পূর্বে প্রতিশ্রুতি দিয়েছিলাম। এর মাধ্যমে আমরা নারীদের স্বাবলম্বী করতে চাই। এই কার্ডের মাধ্যমে প্রতিমাসে একজন মা আড়াই হাজার টাকা পাবে। এই টাকা দিয়ে পরিবারের সন্তানদের যত্ন ও স্বাস্থ্য সেবায় কাজে লাগাতে পারবে। অন্তর্বর্তী সরকারের বাজেট থেকে এই কার্ড দেয়া হচ্ছে। আগামী বাজেটে আরো বৃদ্ধি করা হবে।

প্রধানমন্ত্রী বলেন, দেশের অর্ধেক নারী। দেশনেত্রী পূর্বে নারীদের শিক্ষার উন্নয়নে কাজ করেছেন। তিনি উচ্চমাধ্যমিক পর্যন্ত মেয়েদের বিনামূল্যে পড়ার ব্যবস্থা করেছিলেন। আমাদের সরকার স্নাতক পর্যন্ত বিনামূল্যে পড়ার ব্যবস্থা করবে এবং এর মধ্যে যারা মেধাবি তাদেরকে সরকারের পক্ষ থেকে উপবৃত্তির দেয়ার ব্যবস্থা করা হবে। এর কারণ হচ্ছে নারীদের স্বাবলম্বী না করে দেশকে এগিয়ে নেয়া সম্ভব না।

তিনি আরও বলেন, বিএনপি সরকারের প্রতিশ্রুতি ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, খাল খনন, তরুণ সমাজকে শিক্ষিত ও প্রশিক্ষিত করে বিদেশে যাওয়ার ব্যবস্থা এবং দেশে তাদের কর্মসংস্থান তৈরী করতে পারি, তাহলেই শহীদদের আত্মত্যাগের মর্যাদা দেয়া সম্ভব হবে।

প্রধানমন্ত্রী উপস্থিত সকলের উদ্দেশ্যে করে বলেন, আজকের এই খাল খনন অনুষ্ঠান থেকে প্রতিজ্ঞা করি, প্রতিজ্ঞা হচ্ছে এই দেশকে সামনে এগিয়ে নিয়ে যেতে হবে। আমরা হাতে হাত মিলিয়ে কাজ করতে হবে। বাংলাদেশের বিশ কোটি মানুষের চল্লিশ কোটি হাত। এই চল্লিশ কোটি হাত একসাথে কাজ করলে আমরা বাংলাদেশকে বিশ্বের বুকে একটি মর্যাদাশীল দেশ হিসেবে গড়ে তুলতে পারবো।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চাঁদপুর-৫ আসনের সংসদ সদস্য প্রকৌশলী মমিনুল হক। উপস্থিত ছিলেন চাঁদপুর-১ আসনের সংসদ সদস্য ও শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন, ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী আসাদুল হক দুলু, জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাড. সলিম উল্যাহ সেলিম, শাহরাস্তি উপজেলা বিএনপির সভাপতি আয়াত আলী ভুঁইয়া সহ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিস্ট আমলের প্রশাসনিক বলয় এখনো বহাল! ১৭ বছর বঞ্চিত কর্মকর্তাদের মূল্যায়ন কোথায়?

সেচ ব্যবস্থাপনা উন্নয়নে বড় পরিকল্পনা বিএনপির : প্রধানমন্ত্রী

আপডেট টাইম : ১১:২৬:২২ অপরাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬