ঢাকা ০৭:৫৬ অপরাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
স্থানীয় সরকার নির্বাচন একক প্রার্থী নির্ধারণে প্রস্তুতি বিএনপিতে নেপালে আকস্মিক বন্যায় নিহত বেড়ে ৬২৩, নিখোঁজ ২৪৮২ অটোরিকশাচালক থেকে কোটিপতি, আ.লীগ পুনর্বাসনের কারিগর কে এই ফিরোজ জেনে নিন বিনাখরচে কিভাবে মালয়েশিয়ায় যাওয়া যাবে নেপালে শুটিংয়ে গিয়ে তাণ্ডবের মুখোমুখি অপু, অল্পের জন্য প্রাণে রক্ষা ৪২ কি.মি. যানজট: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে আটকা শত শত গাড়ি ২৮ সেপ্টেম্বরের মধ্যে সব উপজেলায় আহ্বায়ক কমিটি গঠনের নির্দেশ এনসিপির সারা দেশে বিশেষ অভিযানের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিয়েছেন আইরিন খান ১০১ মণের ‘বরকতি ড্যাগের’ খিচুড়ি, খেলেই নাকি রোগমুক্তি ও সন্তান লাভ

প্রধানমন্ত্রীর হাত-পা ধরে হলেও দ্বিতীয় যমুনা সেতু আনব: বিমান প্রতিমন্ত্রী

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:৩৯:৩৫ অপরাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬
  • ৬২ বার

বেসামরিক বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত বলেছেন, প্রধানমন্ত্রীর হাত-পা ধরে হলেও বালাসী-বাহাদুরাবাদে দ্বিতীয় যমুনা সেতু আনব। ইনশাআল্লাহ এ স্বপ্ন বাস্তবায়ন করব।

শনিবার (১৬ মে) বিকেলে জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার চিকাজানী ইউনিয়নের খোলাবাড়ী ও চর ডাকাতিয়া এলাকার নদীভাঙন কবলিত এলাকা পরিদর্শন এবং ক্ষতিগ্রস্তদের মাঝে উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, বালাসী থেকে বাহাদুরাবাদ পর্যন্ত যমুনা নদীর ওপর সেতু নির্মাণ করতে চাই। এটা শুধু একটি সেতু নয়, উত্তরাঞ্চলের মানুষের দীর্ঘদিনের স্বপ্ন। এ সেতু হলে যোগাযোগ ব্যবস্থা যেমন উন্নত হবে, তেমনি ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতিতেও নতুন গতি আসবে।

সেতু নির্মাণ নিয়ে নানা আলোচনা চলছে উল্লেখ করে তিনি বলেন, অনেকে চাচ্ছে সেতুটি অন্য রুটে যাক। কেউ মাদারগঞ্জ হয়ে নেওয়ারও চেষ্টা করছে; সেখানে হলে কিছুটা পথ কম হয়। কিন্তু আমি চাই, বালাসী-বাহাদুরাবাদ দিয়েই সেতু হোক। এজন্য সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছি।

নদীভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারের দুর্ভোগের কথা তুলে ধরে প্রতিমন্ত্রী বলেন, সরকার ও প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকার চেষ্টা করা হচ্ছে এবং ভবিষ্যতেও সহযোগিতা অব্যাহত থাকবে।

অনুষ্ঠানে দেওয়ানগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহ জহুরুল হোসেন, স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা এবং বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

স্থানীয় সরকার নির্বাচন একক প্রার্থী নির্ধারণে প্রস্তুতি বিএনপিতে

প্রধানমন্ত্রীর হাত-পা ধরে হলেও দ্বিতীয় যমুনা সেতু আনব: বিমান প্রতিমন্ত্রী

আপডেট টাইম : ১০:৩৯:৩৫ অপরাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬