দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু বলেছেন, খাল খনন কর্মসূচি গ্রামীণ অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন আনবে।
শুক্রবার চাঁদপুরের শাহারাস্তিতে ‘খোর্দ’ খাল পরিদর্শনকালে মন্ত্রী একথা বলেন।
মন্ত্রী বলেন, খালের পানি ব্যবহার করে সেচ সুবিধা, পানি নিষ্কাশনের মাধ্যমে জলাবদ্ধতা দূরীকরণ, খাল পাড়ে গাছ লাগানো ও খালে মাছের চাষ করা হবে। এ কার্যক্রম আমাদের আর্থ-সামাজিক অগ্রগতিতে কাঙ্ক্ষিত ইতিবাচক পরিবর্তন আনবে।
চাঁদপুর-৫ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোমিনুল হকসহ জেলা ও উপজেলা প্রশাসন ও রাজনৈতিক নেতৃবৃন্দ এ সময় মন্ত্রীর সঙ্গে ছিলেন।
Reporter Name 























