ঢাকা ০৩:৫৩ অপরাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
স্থানীয় সরকার নির্বাচন একক প্রার্থী নির্ধারণে প্রস্তুতি বিএনপিতে নেপালে আকস্মিক বন্যায় নিহত বেড়ে ৬২৩, নিখোঁজ ২৪৮২ অটোরিকশাচালক থেকে কোটিপতি, আ.লীগ পুনর্বাসনের কারিগর কে এই ফিরোজ জেনে নিন বিনাখরচে কিভাবে মালয়েশিয়ায় যাওয়া যাবে নেপালে শুটিংয়ে গিয়ে তাণ্ডবের মুখোমুখি অপু, অল্পের জন্য প্রাণে রক্ষা ৪২ কি.মি. যানজট: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে আটকা শত শত গাড়ি ২৮ সেপ্টেম্বরের মধ্যে সব উপজেলায় আহ্বায়ক কমিটি গঠনের নির্দেশ এনসিপির সারা দেশে বিশেষ অভিযানের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিয়েছেন আইরিন খান ১০১ মণের ‘বরকতি ড্যাগের’ খিচুড়ি, খেলেই নাকি রোগমুক্তি ও সন্তান লাভ

চাঁদপুরের প্রধানমন্ত্রী, বেলা সাড়ে ১১টায় বরুড়ায় পথসভা

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:৩১:৫৩ পূর্বাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬
  • ৩৭ বার

প্রধানমন্ত্রী তারেক রহমান শনিবার (১৬ মে) কুমিল্লায় আসছেন। চাঁদপুরের যাওয়ার পথে বরুড়ায় পথসভায় যোগ দেবেন তিনি। তার আগমনকে ঘিরে নেওয়া হয়েছে ব্যাপক প্রস্তুতি।

ইতোমধ্যে প্রস্তুত করা হয়েছে পথসভার মঞ্চও। সকাল থেকেই সভাস্থল পরিদর্শনের পাশাপাশি সার্বিক নিরাপত্তা নিশ্চিতে কঠোর নজরদারি শুরু করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। প্রধানমন্ত্রীর কাছে কুমিল্লা নামে বিভাগের প্রত্যাশা করছেন বিএনপি নেতাকর্মীরা।

নেতাকর্মীরা জানান, চাঁদপুর সফরে প্রধানমন্ত্রী খাল পুনঃখনন কার্যক্রম উদ্বোধন, ফ্যামিলি কার্ড বিতরণ ও জনসভাসহ একাধিক কর্মসূচি রয়েছে। ওই সফরের অংশ হিসেবেই কুমিল্লার বরুড়ায় সংক্ষিপ্ত পথসভা করবেন তিনি। কুমিল্লা-চাঁদপুর সড়কের পাশে লক্ষ্মীপুর বাজার খেলার মাঠে বেলা ১১টায় পথসভা অনুষ্ঠিত হবে।

এদিকে, শুক্রবার কুমিল্লায় গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের সুমন বলেন, “প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে ইতোমধ্যে সভাস্থল ও আশপাশের এলাকায় প্রস্তুতি জোরদার করা হয়েছে। মাঠ পরিচর্যা, প্যান্ডেল নির্মাণ ও সড়কের সৌন্দর্য বর্ধনের কাজ চলছে পুরোদমে।”

তিনি বলেন, ২০০১ সালে তারেক রহমান বরুড়ায় এসেছিলেন। এবার ২৫ বছর পর তিনি আসছেন। কুমিল্লার মানুষ তার কাছে কুমিল্লা নামে বিভাগ প্রত্যাশা করছেন।

কুমিল্লার জেলা প্রশাসক মুহম্মদ রেজা হাসান বলেন, “প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমন উপলক্ষে সভাস্থল পরিদর্শন করেছি। এসএসএফের সঙ্গেও বৈঠক হয়েছে। সুন্দর ও সুশৃঙ্খলভাবে অনুষ্ঠান সম্পন্ন করতে সব প্রস্তুতি নেওয়া হয়েছে।”

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

স্থানীয় সরকার নির্বাচন একক প্রার্থী নির্ধারণে প্রস্তুতি বিএনপিতে

চাঁদপুরের প্রধানমন্ত্রী, বেলা সাড়ে ১১টায় বরুড়ায় পথসভা

আপডেট টাইম : ১০:৩১:৫৩ পূর্বাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬