ঢাকা ১০:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সেপ্টেম্বর-অক্টোবর থেকে পর্যায়ক্রমে স্থানীয় সরকার নির্বাচন শুরু হতে পারে: স্থানীয় সরকারমন্ত্রী প্রতিটি জেলায় খামার স্থাপনের পরিকল্পনা নেওয়া হয়েছে: কৃষিমন্ত্রী আত্রাই নদীতে অবৈধ সৌতিজালের বিরুদ্ধে অভিযান নেটওয়ার্ক খুঁজতে আম গাছে প্রধান শিক্ষক, কী ঘটেছিল সাবেক আইজিপি বেনজীরকে দেশে ফেরাতে আরব আমিরাতকে দুদকের চিঠি মাদরাসা শিক্ষকদের মে মাসের বেতন বিলম্ব: দ্রুত সমাধান ও স্থায়ী ব্যবস্থার দাবি বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীনের যুব সমাজকে মাদকমুক্ত করতে খেলাধুলা-সাংস্কৃতিক কর্মকাণ্ডে জোর দিতে হবে রাত পোহালেই আর্জেন্টিনার ম্যাচ, মাঠে নামলেই ইতিহাস গড়বেন মেসি সৌদি কারাগারে মৃত্যু, ২৮ দিন পর দেশে ফিরল প্রবাসীর মরদেহ বুধবার মৌলভীবাজার যাচ্ছেন প্রধানমন্ত্রী

স্থানীয় নির্বাচনী বিধিতে সংশোধন নিয়ে ইসির বৈঠক

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:৩১:৩১ পূর্বাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬
  • ১৪ বার

স্থানীয় সরকারগুলোর নির্বাচনী বিধিতে কী সংশোধন আনা হবে, তা নিয়ে বুধবার (১৩ মে) বৈঠকে বসবে নির্বাচন কমিশন (ইসি)।

মঙ্গলবার নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ বিষয়টি জানিয়েছেন।

তিনি বলেন, বুধবার আমরা বৈঠকে বসব। কোনো সিদ্ধান্ত হলে গণমাধ্যমকে জানানো হবে।

রহমানেল মাছউদ বলেন, জামানতের পরিমাণ বাড়তে পারে। পোস্টার না রাখার কথা ভাবা হচ্ছে। অনলাইনে মনোনয়নপত্র জমা দেওয়ার বিষয়টি রাখা হবে না।

বর্তমান কমিশন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পূর্বে পোস্টারে প্রচার তুলে দিয়েছে। অনলাইনে প্রচারের বিধান করেছে। বাড়িয়েছে জামানত। এছাড়া নির্বাচনী অপরাধের শাস্তির বিধানেও পরিবর্তন এনেছে। সে বিষয়গুলোও স্থানীয় সরকার নির্বাচনের বিধিতে যোগ হতে পারে।

অন্যদিকে সংসদ নির্বাচনের মতো ইলেকট্রনিক ভোটিং মেশিনের ব্যবহারও বিধি থেকে বাদ দেওয়া হবে। থাকবে না দলীয় প্রতীকও।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সেপ্টেম্বর-অক্টোবর থেকে পর্যায়ক্রমে স্থানীয় সরকার নির্বাচন শুরু হতে পারে: স্থানীয় সরকারমন্ত্রী

স্থানীয় নির্বাচনী বিধিতে সংশোধন নিয়ে ইসির বৈঠক

আপডেট টাইম : ১২:৩১:৩১ পূর্বাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬