ঢাকা ০৬:২২ অপরাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সমুদ্রের বেলাভূমিতে সাদিয়া আয়মানের ‌‘একটুখানি জাদু’ বোল্টের চেয়েও দ্রুত দৌড়ানো সেই চীনা রোবটের নতুন চমক মহানবী মুহাম্মদ (সা.) : সব সৃষ্টির শ্রেষ্ঠ যিনি প্রধানমন্ত্রী ইসলামের আদর্শ বাংলাদেশে প্রতিষ্ঠা করছেন: মঈন খান চুলে রং করার পর যত্ন নেবেন যেভাবে নেপালে বন্যা: প্রাণহানির ঘটনায় প্রধানমন্ত্রীর শোক, সহযোগিতার বার্তা নবীজি (সা.)-এর আদর্শ অনুসরণ ছাড়া বিশ্ব পরিস্থিতির পরিবর্তন সম্ভব নয় : ডিএসসিসি প্রশাসক চারণভূমি সুরক্ষা ও টেকসই ব্যবস্থাপনায় স্থানীয় জনগোষ্ঠীকে সম্পৃক্ত করার আহ্বান পরিবেশমন্ত্রীর ফ্যাসিবাদ ঠেকাতে সুস্পষ্ট রোডম্যাপ করতে হবে: আইনমন্ত্রী মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের বিষয়টি বিবেচনা করছে বাংলাদেশ: শামা ওবায়েদ

ঈদুল আজহার তারিখ ঘোষণা করল কাতার

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:৫১:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০২৬
  • ৩৮ বার

জ্যোতির্বৈজ্ঞানিক গণনার ওপর ভিত্তি করে ২০২৬ সালের পবিত্র ঈদুল আজহার সম্ভাব্য তারিখ ঘোষণা করেছে কাতার। কাতার নিউজ এজেন্সির বরাত দিয়ে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে খালিজ টাইমস।

কাতার ক্যালেন্ডার হাউসের নির্বাহী পরিচালক ড. ফয়সাল আল-আনসারি জানিয়েছেন, আগামী ১৮ মে (সোমবার) ১৪৪৭ হিজরি সালের জিলহজ মাস শুরু হবে। সেই গণনা অনুযায়ী, আগামী ২৭ মে (বুধবার) কাতারে পবিত্র ঈদুল আজহার প্রথম দিন উদযাপিত হওয়ার সম্ভাবনা রয়েছে।

বিশেষজ্ঞদের মতে, জিলহজ মাসের নতুন চাঁদ আগামী শনিবার (১৬ মে) সন্ধ্যায় গঠিত হলেও সূর্যাস্তের আগে তা দৃশ্যমান হওয়ার কোনো সম্ভাবনা নেই। ড. ফয়সাল আল-আনসারি ব্যাখ্যা করেছেন, দোহা সময় শনিবার রাত ১১টা ২ মিনিটে চাঁদের জন্ম হবে, যা সূর্যাস্তের অনেক পরে হওয়ায় কাতারসহ কোনো আরব বা ইসলামী দেশের আকাশে ওইদিন চাঁদ দেখা সম্ভব হবে না। ফলে ১৮ মে সোমবারকেই জিলহজ মাসের প্রথম দিন হিসেবে ধরা হচ্ছে। সেই প্রেক্ষিতেই বুধবার ২৭ মে কোরবানির ঈদের তারিখ নির্ধারণ করা হয়েছে।

স্থানীয় ক্যালেন্ডার অনুযায়ী এই জ্যোতির্বৈজ্ঞানিক হিসাবটি প্রকাশ করা হলেও ধর্মীয় রীতি অনুযায়ী চাঁদ দেখার ওপর ভিত্তি করেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সমুদ্রের বেলাভূমিতে সাদিয়া আয়মানের ‌‘একটুখানি জাদু’

ঈদুল আজহার তারিখ ঘোষণা করল কাতার

আপডেট টাইম : ১১:৫১:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০২৬