ঢাকা ০৮:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ইটনায় বন্যায় ক্ষতিগ্রস্ত ব্র্যাক সদস্যদের মাঝে হাঁসের বাচ্চা ও সবজি বীজ বিতরণ তালবাহানায় আটকে গভর্নিং বডি নির্বাচন, প্রশ্নের মুখে আইডিয়াল কর্তৃপক্ষ অবহেলায় অনেক স্কুলের অবকাঠামোর বেহাল দশা: জুবাইদা রহমান গ্লোবাল পিস ইনডেক্স ২০২৬ দক্ষিণ এশিয়ায় চতুর্থ শান্তিপূর্ণ দেশ বাংলাদেশ ক্রমান্বয়ে স্বতন্ত্র এবতেদায়ী মাদ্রাসা এমপিওভুক্ত করা হবে পুরস্কারের গাড়ি মাকে উপহার দেবেন তাওহীদ হৃদয় ইসলামী ব্যাংকে নতুন প্রশাসক নিয়োগ জিয়াউর রহমানের জীবন ও দর্শন নিয়ে গবেষণার আহ্বান ফখরুলের পাখির চোখে সীমান্ত পাহারার ছক, কঠোর নজরদারি বাড়াচ্ছে সরকার বেনজীরের গ্রেপ্তারের খবরে আনন্দিত পরীমণি

নারীরা পরিবার ও সামাজিক উন্নয়নের কেন্দ্রবিন্দু: জুবাইদা রহমান

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:৪৯:৩২ অপরাহ্ন, সোমবার, ১১ মে ২০২৬
  • ১৬ বার

প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান বলেছেন, নারীরা পরিবার ও সামাজিক উন্নয়নের কেন্দ্রবিন্দু। স্বাস্থ্য, শিক্ষা ও গ্রামীণ উন্নয়নে নারীদের সক্রিয় অংশগ্রহণ দেশের সামগ্রিক অগ্রগতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

তিনি বলেন, কন্যাশিশুদের নিরাপত্তা ও মানবিক বিকাশ নিশ্চিত করে প্রতিটি মেয়ের স্বপ্নপূরণে রাষ্ট্র সহায়ক শক্তি হিসেবে কাজ করবে।

সোমবার (১১ মে) রাজধানীর রাজারবাগ পুলিশ লাইনস অডিটরিয়াম-এ বাংলাদেশ পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এ সময় তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া-কে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।

জুবাইদা রহমান বলেন, সমাজের বিভিন্ন পর্যায়ে নিরলস প্রচেষ্টার মাধ্যমে অবদান রাখায় পুনাকের সদস্যরা প্রশংসার দাবিদার। তাদের কর্মকাণ্ড আগামীর প্রজন্মকে ইতিবাচক সমাজ গঠনে উদ্বুদ্ধ করছে।

তিনি আরও বলেন, বর্তমান ও ভবিষ্যতের সামাজিক উন্নয়নের লক্ষ্যে গৃহীত সমাজসেবামূলক পরিকল্পনাগুলো একটি সুন্দর, সুস্থ ও মানবিক সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

নারীদের স্বনির্ভর করতে ক্ষুদ্র, কুটির ও মাঝারি শিল্পে যোগ্যতার ভিত্তিতে নারী উদ্যোক্তাদের উৎসাহ দেওয়ার ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, প্রশিক্ষণ, উন্নয়ন কার্যক্রম ও মার্কেটিং সহায়তা নিশ্চিত করা গেলে নারীদের অর্থনৈতিক সক্ষমতা আরও বৃদ্ধি পাবে। এতে পারিবারিক সচ্ছলতা বৃদ্ধি, সন্তানদের শিক্ষার সুযোগ সম্প্রসারণ এবং দারিদ্র্যবিমোচন সহজ হবে।

সমাবেশে পুনাক সভানেত্রী অধ্যাপক নাসিমা ফেরদৌসীর অসুস্থতার কথা উল্লেখ করে তাঁর দ্রুত সুস্থতা কামনা করেন তিনি।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন স্বরাষ্ট্রমন্ত্রীর সহধর্মিণী হাসিনা আহমদ, সংস্কৃতিসচিব কানিজ মওলা এবং পুনাকের সহসভানেত্রী সাবিনা আওলাদ প্রমুখ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ইটনায় বন্যায় ক্ষতিগ্রস্ত ব্র্যাক সদস্যদের মাঝে হাঁসের বাচ্চা ও সবজি বীজ বিতরণ

নারীরা পরিবার ও সামাজিক উন্নয়নের কেন্দ্রবিন্দু: জুবাইদা রহমান

আপডেট টাইম : ১০:৪৯:৩২ অপরাহ্ন, সোমবার, ১১ মে ২০২৬