ঢাকা ০৯:২১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ফ্যাসিস্ট আমলের প্রশাসনিক বলয় এখনো বহাল! ১৭ বছর বঞ্চিত কর্মকর্তাদের মূল্যায়ন কোথায়? নির্ধারিত সময়ের মধ্যে উন্নয়ন প্রকল্পের কাজ শেষ করতে হবে : নৌ পরিবহন প্রতিমন্ত্রী শ্রেণিকক্ষে শিক্ষক-শিক্ষার্থীদের ফোন ব্যবহার নিষিদ্ধ: শিক্ষামন্ত্রী কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের কর্মসূচি ঘিরে নিরাপত্তা জোরদার: এসআরবি আমার চেয়েও বেশি অভিনয় বোঝে আমার মেয়ে নড়াইলে বিএনপির মিছিলে হামলায় নিহত ২, অভিযোগ কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের বিরুদ্ধে শীত এলেই দেশ বদলায় পাখি, পথ চেনে কীভাবে গোপালগঞ্জে এমপি বাবরের বাড়ি ও ক্লিনিকে নিষিদ্ধ ছাত্রলীগের আগুন চীনে করমর্দন ট্রাম্প-পুতিনের, শির সঙ্গে ত্রিপক্ষীয় আলোচনার প্রস্তুতি সংসদে বিরোধীদলীয় নেতা ঐক্যে ফাটল ধরায় নাশকতার সুযোগ পাচ্ছে ফ্যাসিস্টরা

আসন্ন ঈদযাত্রায় যানজট মোকাবেলায় সর্বোচ্চ শক্তি প্রয়োগ করছে সরকার: সড়কমন্ত্রী

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:৩৮:১৫ অপরাহ্ন, সোমবার, ১১ মে ২০২৬
  • ৫৮ বার

আসন্ন ঈদযাত্রায় যানজটের চ্যালেঞ্জ মোকাবেলায় সরকার সর্বোচ্চ শক্তি প্রয়োগ করছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। তিনি জানান, পশুর হাট যেন মহাসড়কে যানজট না বাড়ায় সে বিষয়েও স্থানীয় সরকারকে ব্যবস্থা নিতে বলা হয়েছে।

সোমবার (১১ মে) ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সচিবালয়ে বৈঠক শেষে এ কথা বলেন তিনি।

সড়কমন্ত্রী মন্ত্রী বলেন, ঈদযাত্রার শৃঙ্খলা রক্ষায় এবার ৬৯টি মোবাইল কোর্ট পরিচালিত হবে। ফেরি পারাপারে যাত্রীদের নিরাপত্তা নিশ্চিতে বাস থেকে সবাইকে নেমে তারপর ফেরিতে ওঠার ব্যবস্থা নেওয়া হয়েছে। এছাড়া সদরঘাটে নৌ-নিরাপত্তা নিশ্চিতে স্পিডবোট থেকে সরাসরি লঞ্চে ওঠা নিষিদ্ধ করা হয়েছে।

গার্মেন্টস শ্রমিকদের ঈদযাত্রার প্রসঙ্গ তুলে ধরে সড়কমন্ত্রী শেখ রবিউল আলম বলেন, গত ঈদে বিজিএমই’র সাথে আমাদের কথা হয়েছিলো, তারা তিন ধাপে গার্মেন্টসকে ছুটি দেবেন। কিন্তু তা হয়নি। শেষদিনে এসে চাপ পড়েছিলো। ফলে একদিনে ব্যাপক যাত্রী চাপ সৃষ্টি হয়। ঈদের সময় সম্মানিত যাত্রীরা যেভাবেই পারেন বাড়ি যেতে চান। তারা কাউন্টারে এসে টিকিট কাটতে চান না। বিষয়টা আমাদের জন্য চ্যালেঞ্জ তৈরি করে। এতে তাদেরও ঝুঁকি বাড়ে। এ রকম পরিস্থিতিতে ভাড়া নিয়ন্ত্রণ করাটাও কঠিন হয়ে পড়ে।

এবারের ঈদযাত্রায় বৃষ্টি হতে পারে উল্লেখ করে সড়কমন্ত্রী বলেন, বৃষ্টিতে যানজট হওয়ার ব্যাপক সম্ভাবনা তৈরি হয়। গতবার আমরা ট্রাক লড়ি নিয়ন্ত্রণ করার চেষ্টা করেছিলাম। আমরা সফল হয়েছি বলছি না। এবার গরুর ট্রাক চলার কারণে চ্যালেঞ্জ তৈরি হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিস্ট আমলের প্রশাসনিক বলয় এখনো বহাল! ১৭ বছর বঞ্চিত কর্মকর্তাদের মূল্যায়ন কোথায়?

আসন্ন ঈদযাত্রায় যানজট মোকাবেলায় সর্বোচ্চ শক্তি প্রয়োগ করছে সরকার: সড়কমন্ত্রী

আপডেট টাইম : ১০:৩৮:১৫ অপরাহ্ন, সোমবার, ১১ মে ২০২৬