ঢাকা ০১:২৪ পূর্বাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
১৫ দিনে প্রবাসী আয় এলো ১৯ হাজার ৯৩২ কোটি টাকা মহররমের চাঁদ দেখা গেছে ২৬ জুন সারাদেশে উদযাপিত হবে পবিত্র আশুরা সেপ্টেম্বর-অক্টোবর থেকে পর্যায়ক্রমে স্থানীয় সরকার নির্বাচন শুরু হতে পারে: স্থানীয় সরকারমন্ত্রী প্রতিটি জেলায় খামার স্থাপনের পরিকল্পনা নেওয়া হয়েছে: কৃষিমন্ত্রী আত্রাই নদীতে অবৈধ সৌতিজালের বিরুদ্ধে অভিযান নেটওয়ার্ক খুঁজতে আম গাছে প্রধান শিক্ষক, কী ঘটেছিল সাবেক আইজিপি বেনজীরকে দেশে ফেরাতে আরব আমিরাতকে দুদকের চিঠি মাদরাসা শিক্ষকদের মে মাসের বেতন বিলম্ব: দ্রুত সমাধান ও স্থায়ী ব্যবস্থার দাবি বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীনের যুব সমাজকে মাদকমুক্ত করতে খেলাধুলা-সাংস্কৃতিক কর্মকাণ্ডে জোর দিতে হবে রাত পোহালেই আর্জেন্টিনার ম্যাচ, মাঠে নামলেই ইতিহাস গড়বেন মেসি

ঈদের দীর্ঘ ছুটির প্রজ্ঞাপন কবে

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:৩৮:৫৩ অপরাহ্ন, রবিবার, ১০ মে ২০২৬
  • ২০ বার

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের জন্য টানা ৭ দিনের সরকারি ছুটি ঘোষণা করেছে সরকার। গত বৃহস্পতিবার রাতে মন্ত্রিসভার বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। পরে সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় মন্ত্রিপরিষদ বিভাগ।

রোববার ১০ মে আজ বিকেল পর্যন্ত ঈদের ছুটির কোনো প্রজ্ঞাপন জারি হয়নি। গত দুই দিন সাপ্তাহিক ছুটি থাকায় প্রজ্ঞাপন জারি হয়নি। তবে দ্রুত সময়ের মধ্যে ছুটির প্রজ্ঞাপন দেবে মন্ত্রণালয়।

মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী, আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ২৫ মে থেকে ৩১ মে পর্যন্ত ছুটি থাকবে। এই দীর্ঘ ছুটির সমন্বয় করতে ঈদের আগের শনিবারের সাপ্তাহিক ছুটিটি বাতিল করেছে সরকার। অর্থাৎ ঈদুল আজহার সাত দিনের টানা ছুটির আগে ২৩ ও ২৪ মে সরকারি অফিস-আদালত নিয়মিত সময়সূচি অনুযায়ী চলবে।

সরকারি ছুটির তালিকা অনুযায়ী, ২৮ মে ঈদুল আজহার দিন সাধারণ ছুটি। ঈদুল আজহার আগে ২৬ ও ২৭ মে দুদিন এবং পরে ২৯ থেকে ৩১ মে পর্যন্ত তিনদিনসহ মোট পাঁচদিন নির্বাহী আদেশে ছুটি। মন্ত্রিসভায় ২৫ মে ছুটির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই ২৫ মে ছুটির প্রজ্ঞাপন জারি করবে মন্ত্রণালয়।

এ ছাড়া সাধারণত প্রজ্ঞাপনে জরুরি যেসব পরিষেবা খোলা থাকবে তা জানানো হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

১৫ দিনে প্রবাসী আয় এলো ১৯ হাজার ৯৩২ কোটি টাকা

ঈদের দীর্ঘ ছুটির প্রজ্ঞাপন কবে

আপডেট টাইম : ১১:৩৮:৫৩ অপরাহ্ন, রবিবার, ১০ মে ২০২৬