ঢাকা ০৭:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বৃহত্তর ময়মনসিংহের উন্নয়নে সমন্বিত উদ্যোগের তাগিদ তথ্য প্রতিমন্ত্রীর অস্তিত্বসংকটে বুড়িগঙ্গা ২০২৪-এর জুলাই গণঅভ্যুত্থান প্রবাস থেকে যত প্রতিরোধ মেঘনার এক ইলিশ বিক্রি হলো ১০ হাজার টাকায় মাওলানা মাহমুদ মাদানী ইসরাইলে অস্ত্র সরবরাহ মানবতা ও ভারতের নৈতিক মর্যাদার জন্য কলঙ্ক অতিরিক্ত বিদ্যুৎ বিল নিয়ে অপপ্রচার চালানো হচ্ছে ৫ আগস্ট সংবাদপত্রে ছুটি বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার আধুনিক শিক্ষার সঙ্গে মূল্যবোধভিত্তিক শিক্ষার সমন্বয়ে কাজ করবে আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউট : সেনাপ্রধান শেখ হাসিনা যেন ভারতের ভূখণ্ড ব্যবহার করে রাজনৈতিক বক্তব্য দিতে না পারে: দিনেশ ত্রিবেদীকে হুমায়ুন কবির

সেই নবদম্পতির জন্য উপহার পাঠালেন প্রধানমন্ত্রী

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:৩৬:২৫ অপরাহ্ন, রবিবার, ১০ মে ২০২৬
  • ৩৩ বার

রাজধানীর এক বিয়ের অনুষ্ঠানে আকস্মিক উপস্থিত হয়ে নবদম্পতি ও অতিথিদের চমকে দেওয়ার একদিন পর এবার তাদের জন্য উপহার পাঠিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রবিবার (১০ মে) প্রধানমন্ত্রীর পক্ষে নবদম্পতির গুলশানের বাসায় উপহার পৌঁছে দেন তার অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন। এ সময় তিনি নবদম্পতির কাছে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বার্তাও পৌঁছে দেন।

প্রধানমন্ত্রীর এমন আন্তরিকতায় নবদম্পতি ও তাদের পরিবারের সদস্যরা আনন্দ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা বলেন, রাষ্ট্রীয় ব্যস্ততার মধ্যেও প্রধানমন্ত্রীর এই সৌজন্য ও মানবিক আচরণ তাদের মুগ্ধ করেছে।

এর আগে শনিবার রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনে বিএনপির দিনব্যাপী এক সভা শেষে পাশের একটি বিয়ের অনুষ্ঠানে হঠাৎ উপস্থিত হন প্রধানমন্ত্রী তারেক রহমান। তার আকস্মিক আগমনে অনুষ্ঠানে উপস্থিত অতিথিদের মধ্যে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।

রাজনৈতিক বিশ্লেষণ

জানা যায়, প্রধানমন্ত্রী যখন অনুষ্ঠানে পৌঁছান, তখনও বর অনুষ্ঠানস্থলে এসে পৌঁছাননি। এ সময় তিনি নববধূ ও পরিবারের সদস্যদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং তাদের শুভকামনা জানান।

রবিবার (১০ মে) প্রধানমন্ত্রীর পাঠানো উপহার হাতে পেয়ে নবদম্পতির পরিবার উচ্ছ্বাস প্রকাশ করেছে। তারা এটিকে স্মরণীয় মুহূর্ত হিসেবে উল্লেখ করেন।

উল্লেখ্য, রাষ্ট্রীয় দায়িত্ব পালনের পাশাপাশি সামাজিক অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর এমন সম্পৃক্ততা সাধারণ মানুষের মধ্যে ইতিবাচক আলোচনার জন্ম

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বৃহত্তর ময়মনসিংহের উন্নয়নে সমন্বিত উদ্যোগের তাগিদ তথ্য প্রতিমন্ত্রীর

সেই নবদম্পতির জন্য উপহার পাঠালেন প্রধানমন্ত্রী

আপডেট টাইম : ১১:৩৬:২৫ অপরাহ্ন, রবিবার, ১০ মে ২০২৬