ঢাকা ০১:২৪ পূর্বাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
১৫ দিনে প্রবাসী আয় এলো ১৯ হাজার ৯৩২ কোটি টাকা মহররমের চাঁদ দেখা গেছে ২৬ জুন সারাদেশে উদযাপিত হবে পবিত্র আশুরা সেপ্টেম্বর-অক্টোবর থেকে পর্যায়ক্রমে স্থানীয় সরকার নির্বাচন শুরু হতে পারে: স্থানীয় সরকারমন্ত্রী প্রতিটি জেলায় খামার স্থাপনের পরিকল্পনা নেওয়া হয়েছে: কৃষিমন্ত্রী আত্রাই নদীতে অবৈধ সৌতিজালের বিরুদ্ধে অভিযান নেটওয়ার্ক খুঁজতে আম গাছে প্রধান শিক্ষক, কী ঘটেছিল সাবেক আইজিপি বেনজীরকে দেশে ফেরাতে আরব আমিরাতকে দুদকের চিঠি মাদরাসা শিক্ষকদের মে মাসের বেতন বিলম্ব: দ্রুত সমাধান ও স্থায়ী ব্যবস্থার দাবি বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীনের যুব সমাজকে মাদকমুক্ত করতে খেলাধুলা-সাংস্কৃতিক কর্মকাণ্ডে জোর দিতে হবে রাত পোহালেই আর্জেন্টিনার ম্যাচ, মাঠে নামলেই ইতিহাস গড়বেন মেসি

বাণিজ্য থেকে প্রযুক্তি, সব খাতে সহযোগিতা বাড়াতে চায় বাংলাদেশ ও পাকিস্তান

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:০৮:১৭ অপরাহ্ন, শনিবার, ৯ মে ২০২৬
  • ১৫ বার

সফররত পাকিস্তানের স্বরাষ্ট্র ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ মন্ত্রী সৈয়দ মহসিন রাজা নকভির সঙ্গে বৈঠক করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।

শনিবার (৯ মে) এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

বৈঠকে দুই মন্ত্রী দ্বিপাক্ষিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন এবং পারস্পরিক যোগাযোগ ও সহযোগিতা আরও জোরদার করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। তারা বাংলাদেশ ও পাকিস্তানের সম্পর্ককে আরও শক্তিশালী করার বিষয়ে আগ্রহ প্রকাশ করেছেন।

আলোচনায় ব্যবসা-বাণিজ্য, ক্রীড়া, সংস্কৃতি, মহিলা শিল্পোদ্যোগ, শিক্ষা, বিজ্ঞান ও প্রযুক্তি এবং ডিজিটাল উদ্ভাবনসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা আরও প্রসারিত ও নিবিড় করার যথেষ্ট সম্ভাবনা রয়েছে বলে তারা সহমত পোষণ করেন। একইসঙ্গে মানুষে মানুষে যোগাযোগ বৃদ্ধি এবং এবং প্রাতিষ্ঠানিক সহযোগিতা জোরদারের গুরুত্বের ওপরও জোর দেন তারা।

প্রতিমন্ত্রী আঞ্চলিক সহযোগিতা ও সমৃদ্ধির প্ল্যাটফর্ম হিসেবে সার্ককে পুনরুজ্জীবিত করতে বাংলাদেশ সরকারের প্রতিশ্রুতির কথা পুনর্ব্যক্ত করেন। উভয় পক্ষই দক্ষিণ এশিয়ার জনগণের সম্মিলিত স্বার্থে আঞ্চলিক সহযোগিতা আরও জোরদারের গুরুত্ব তুলে ধরেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

১৫ দিনে প্রবাসী আয় এলো ১৯ হাজার ৯৩২ কোটি টাকা

বাণিজ্য থেকে প্রযুক্তি, সব খাতে সহযোগিতা বাড়াতে চায় বাংলাদেশ ও পাকিস্তান

আপডেট টাইম : ১১:০৮:১৭ অপরাহ্ন, শনিবার, ৯ মে ২০২৬