ঢাকা ০২:২৯ পূর্বাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সমুদ্রের বেলাভূমিতে সাদিয়া আয়মানের ‌‘একটুখানি জাদু’ বোল্টের চেয়েও দ্রুত দৌড়ানো সেই চীনা রোবটের নতুন চমক মহানবী মুহাম্মদ (সা.) : সব সৃষ্টির শ্রেষ্ঠ যিনি প্রধানমন্ত্রী ইসলামের আদর্শ বাংলাদেশে প্রতিষ্ঠা করছেন: মঈন খান চুলে রং করার পর যত্ন নেবেন যেভাবে নেপালে বন্যা: প্রাণহানির ঘটনায় প্রধানমন্ত্রীর শোক, সহযোগিতার বার্তা নবীজি (সা.)-এর আদর্শ অনুসরণ ছাড়া বিশ্ব পরিস্থিতির পরিবর্তন সম্ভব নয় : ডিএসসিসি প্রশাসক চারণভূমি সুরক্ষা ও টেকসই ব্যবস্থাপনায় স্থানীয় জনগোষ্ঠীকে সম্পৃক্ত করার আহ্বান পরিবেশমন্ত্রীর ফ্যাসিবাদ ঠেকাতে সুস্পষ্ট রোডম্যাপ করতে হবে: আইনমন্ত্রী মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের বিষয়টি বিবেচনা করছে বাংলাদেশ: শামা ওবায়েদ

হাওরের দুর্দশা নিরসনে কার্যকর পদক্ষেপের দাবিতে জাতীয় প্রেসক্লাবে মানববন্ধন

  • Reporter Name
  • আপডেট টাইম : ০১:০৬:৫৪ অপরাহ্ন, শনিবার, ৯ মে ২০২৬
  • ১০৬ বার

হাওরাঞ্চলের মানুষের জীবন-জীবিকা রক্ষা, ডুবে যাওয়া বোরো ফসলের ক্ষতিপূরণ এবং দীর্ঘদিনের অবহেলিত সমস্যা সমাধারের দাবিতে রাজধানীতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে ‘হাওর উন্নয়ন আন্দোলন’। শনিবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এ কর্মসূচিতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

মানববন্ধনে বক্তারা বলেন, অকাল বন্যা, অপরিকল্পিত বাঁধ নির্মাণ ও অব্যবস্থাপনার কারণে প্রতিবছরই হাওরের কৃষকরা চরম ক্ষতির শিকার হচ্ছেন। চলতি মৌসুমেও বিস্তীর্ণ এলাকার বোরো ফসল পানিতে তলিয়ে যাওয়ায় হাজার হাজার কৃষক দিশেহারা হয়ে পড়েছেন। কৃষকের কান্না আর দুর্ভোগ এখন হাওরবাসীর নিত্যদিনের বাস্তবতা হয়ে দাঁড়িয়েছে।

বক্তারা অবিলম্বে ক্ষতিগ্রস্ত কৃষকদের আর্থিক সহায়তা প্রদান, হাওর রক্ষা বাঁধের টেকসই সংস্কার, দুর্গত এলাকাকে দুর্যোগপ্রবণ অঞ্চল ঘোষণা এবং কৃষকদের জন্য সহজ শর্তে ঋণ ও কৃষি উপকরণ সরবরাহের দাবি জানান।

তারা আরও বলেন, শুধু আশ্বাসে নয়—হাওর অঞ্চলের উন্নয়নে প্রয়োজন দীর্ঘমেয়াদি ও কার্যকর পরিকল্পনা। কৃষি, যোগাযোগ, পানি ব্যবস্থাপনা ও পুনর্বাসনে সমন্বিত উদ্যোগ না নিলে হাওরাঞ্চলের মানুষের সংকট আরও গভীর হবে।

মানববন্ধন থেকে হাওরবাসীর ন্যায্য দাবি বাস্তবায়নে সরকারের সংশ্লিষ্ট মহলের জরুরি হস্তক্ষেপ কামনা করা হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সমুদ্রের বেলাভূমিতে সাদিয়া আয়মানের ‌‘একটুখানি জাদু’

হাওরের দুর্দশা নিরসনে কার্যকর পদক্ষেপের দাবিতে জাতীয় প্রেসক্লাবে মানববন্ধন

আপডেট টাইম : ০১:০৬:৫৪ অপরাহ্ন, শনিবার, ৯ মে ২০২৬