ঢাকা ০৫:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বৃহত্তর ময়মনসিংহের উন্নয়নে সমন্বিত উদ্যোগের তাগিদ তথ্য প্রতিমন্ত্রীর অস্তিত্বসংকটে বুড়িগঙ্গা ২০২৪-এর জুলাই গণঅভ্যুত্থান প্রবাস থেকে যত প্রতিরোধ মেঘনার এক ইলিশ বিক্রি হলো ১০ হাজার টাকায় মাওলানা মাহমুদ মাদানী ইসরাইলে অস্ত্র সরবরাহ মানবতা ও ভারতের নৈতিক মর্যাদার জন্য কলঙ্ক অতিরিক্ত বিদ্যুৎ বিল নিয়ে অপপ্রচার চালানো হচ্ছে ৫ আগস্ট সংবাদপত্রে ছুটি বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার আধুনিক শিক্ষার সঙ্গে মূল্যবোধভিত্তিক শিক্ষার সমন্বয়ে কাজ করবে আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউট : সেনাপ্রধান শেখ হাসিনা যেন ভারতের ভূখণ্ড ব্যবহার করে রাজনৈতিক বক্তব্য দিতে না পারে: দিনেশ ত্রিবেদীকে হুমায়ুন কবির

এখনো পানির নিচে অনেক এলাকা

  • Reporter Name
  • আপডেট টাইম : ০১:০৮:২৫ পূর্বাহ্ন, শুক্রবার, ৮ মে ২০২৬
  • ৩১ বার

উত্তর-পূর্বাঞ্চলের হাওড় বেসিনের তিনটি জেলার সাতটি নদীর পানি এখনো বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ফলে সুনামগঞ্জ, নেত্রকোনা ও হবিগঞ্জ জেলার নিম্নাঞ্চল এখনো বন্যার পানির নিচে রয়েছে। তবে আগামী দুই দিনে বৃষ্টিপাত কমার সম্ভাবনা রয়েছে। এতে উন্নতি হতে পারে বন্যা পরিস্থিতির। গতকাল বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র এ তথ্য জানিয়েছে। গতকাল সকালের তথ্যানুযায়ী, সুনামগঞ্জ জেলার নলজুর নদীর পানি জগন্নাথপুর স্টেশনে বিপৎসীমার ৫১ সেমি ওপর দিয়ে, নেত্রকোনার ধনু-বাউলাই নদী খালিয়াজুরি স্টেশনে বিপৎসীমার ১০ সেন্টিমিটার ওপর দিয়ে, সোমেশ্বরী নদী কলমাকান্দা স্টেশনে ৩০ সেন্টিমিটার, ভুগাই-কংশ নদী জারিয়াজঞ্জাইল স্টেশনে ৩২ সেন্টিমিটার, মগরা নদী নেত্রকোনা স্টেশনে ৮৫ সেন্টিমিটার ও আটপাড়া স্টেশনে ১৩ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হয়। এ ছাড়া হবিগঞ্জ জেলার কালনি নদী আজমিরিগঞ্জ স্টেশনে বিপৎসীমার ২৯ সেন্টিমিটার ওপর দিয়ে ও সুতাং নদী রেলব্রিজ স্টেশনে বিপৎসীমার ৫৫ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হয়। তবে অধিকাংশ নদীর পানি গত ২৪ ঘণ্টায় হ্রাস পেয়েছে। নলজুর, মগরা ও কালনি ছাড়া অন্য নদীগুলোর পানি হ্রাস পেয়েছে।  বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র আরও জানিয়েছে, আগামী দুই দিনে সুনামগঞ্জ জেলার কুশিয়ারা অববাহিকার হাওড় সংলগ্ন নিম্নাঞ্চল, নেত্রকোনার ভুগাই-কংস অববাহিকার হাওড় সংলগ্ন নিম্নাঞ্চল, নেত্রকোনা ও কিশোরগঞ্জ জেলার ধনু-বাউলাই অববাহিকার হাওড় সংলগ্ন নিম্নাঞ্চল ও হবিগঞ্জ জেলার সুতাং অববাহিকার হাওড় সংলগ্ন নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতির উন্নতি হতে পারে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বৃহত্তর ময়মনসিংহের উন্নয়নে সমন্বিত উদ্যোগের তাগিদ তথ্য প্রতিমন্ত্রীর

এখনো পানির নিচে অনেক এলাকা

আপডেট টাইম : ০১:০৮:২৫ পূর্বাহ্ন, শুক্রবার, ৮ মে ২০২৬