ঢাকা ০৯:১৪ পূর্বাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
শিক্ষার্থীদের স্বার্থই সরকারের অগ্রাধিকার: মাহদী আমিন ফের লঘুচাপ সৃষ্টির আভাস, আবহাওয়া নিয়ে নতুন বার্তা অধিদপ্তরের চলতি অর্থবছরেই ৪১ লাখ নতুন ফ্যামিলি কার্ড দেবে সরকার দক্ষ মানবসম্পদ গড়ে তোলা সরকারের প্রধান নীতিগত অগ্রাধিকার : প্রধানমন্ত্রী সংসদে ‘ব্যক্তিগত মন্তব্য’ নিয়ে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী আদমদীঘিতে কাঁচা মরিচের দামে ‘সেঞ্চুরি’, স্বস্তিতে কৃষক ব্রয়লার মুরগি খাওয়া কতটা নিরাপদ ‘ব্রয়লার মুরগি’ মন্তব্য নিয়ে যে ব্যাখ্যা দিলেন ছাত্রদলের নাছির দেশের যেসব অঞ্চলে রাত ১টার মধ্যে ঝড়ের আভাস দিল্লিতে বসে হুঙ্কার দিয়ে লাভ নেই, সীমানায় ঢুকলেই গ্রেপ্তার: আইনমন্ত্রী

‘৯ বিয়ে’ করা সেই কাসেমী যেভাবে মাদানীর শ্বশুর হলেন

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:৪১:৩৭ অপরাহ্ন, বুধবার, ৬ মে ২০২৬
  • ২০ বার

নিজের দ্বিতীয় বিয়ে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে দীর্ঘ এক পোস্ট দিয়েছেন মারকাযু শাহাবুদ্দিন আল ইসলামি মাদ্রাসার প্রতিষ্ঠাতা মুহতামিম ও ইসলামি বক্তা মাওলানা রফিকুল ইসলাম মাদানী।

বুধবার (৬ মে) সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি লেখেন, ‘আমি আমার আল্লাহকে ভয় করি.. গোনাহ থেকে বেঁচে থাকতে চাই। এই চাওয়াটাই আমাকে জীবনের সবচেয়ে কঠিন সিদ্ধান্ত নিতে বাধ্য করেছে— দ্বিতীয় বিয়ে।

শরিয়াহভিত্তিক আইডিয়াল ম্যারেজ ব্যুরো ও কনসালটেন্টের প্রতিষ্ঠাতা মুফতি মামুনুর রশিদ কাসেমী কীভাবে রফিকুল ইসলাম মাদানীর শ্বশুর হলেন— বিষয়টি নিয়ে বুধবার (৬ মে) দুপুর ১২টায় সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি পোস্ট দিয়েছেন। এ নিয়ে নেট দুনিয়ায় চলছে আলোচনা-সমালোচনা।

কাসেমী লেখেন, অনেকের প্রথম লাইনটা বুঝতে কষ্ট হচ্ছে, একটু খুলে বলি…

হাফেজ ইমাম উদ্দিন সাহেব, তিনি আমার বড় চাচার জামাই। তাই তিনি আমার দুলাভাই। তার দ্বিতীয় স্ত্রীর মেয়ের সঙ্গে আমার বিবাহ হয়, তাই তিনি আমার শ্বশুর। তার বড় স্ত্রীর বড় ছেলে আমার দ্বিতীয় স্ত্রীর বোন বিবাহ করেছে, তাই তিনি আমার তালই।

এদিকে মাওলানা রফিকুল ইসলাম মাদানী সাহেব মাসনা হিসেবে বিবাহ করেছেন হাফেজ ইমাম উদ্দিন সাহেবের চতুর্থ স্ত্রীর ছোট বোনকে। সে হিসেবে তারা দুজন এখন ভায়রা ভাই। বলতে গেলে, অবশেষে মাদানী ভাইও আমার শ্বশুর হয়ে গেলেন। শ্বশুরের ভায়রা ভাই শ্বশুরই তো হবে।

মামুনুর রশিদ কাসেমী এ পর্যন্ত মোট ৯টি বিয়ে করেছেন বলে জানা যায়। এ ঘটনায় ২০২৩ সালের নভেম্বর মাসে নারীদের সঙ্গে প্রতারণা ও নির্যাতনের অভিযোগে (নারী ও শিশু নির্যাতন দমন আইন) ঢাকার কেরানীগঞ্জ এলাকা থেকে পুলিশ তাকে গ্রেফতার করে।

পুলিশের তথ্যমতে, তার করা ৯টি বিয়ের মধ্যে বর্তমানে চারজন স্ত্রী তার সঙ্গে রয়েছেন। এছাড়া তিনজন তাকে তালাক দিয়েছেন এবং বাকি দুজনের বিষয়ে নির্ভরযোগ্য তথ্য পাওয়া যায়নি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

শিক্ষার্থীদের স্বার্থই সরকারের অগ্রাধিকার: মাহদী আমিন

‘৯ বিয়ে’ করা সেই কাসেমী যেভাবে মাদানীর শ্বশুর হলেন

আপডেট টাইম : ১১:৪১:৩৭ অপরাহ্ন, বুধবার, ৬ মে ২০২৬