ঢাকা ০৪:২১ পূর্বাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
১৫ দিনে প্রবাসী আয় এলো ১৯ হাজার ৯৩২ কোটি টাকা মহররমের চাঁদ দেখা গেছে ২৬ জুন সারাদেশে উদযাপিত হবে পবিত্র আশুরা সেপ্টেম্বর-অক্টোবর থেকে পর্যায়ক্রমে স্থানীয় সরকার নির্বাচন শুরু হতে পারে: স্থানীয় সরকারমন্ত্রী প্রতিটি জেলায় খামার স্থাপনের পরিকল্পনা নেওয়া হয়েছে: কৃষিমন্ত্রী আত্রাই নদীতে অবৈধ সৌতিজালের বিরুদ্ধে অভিযান নেটওয়ার্ক খুঁজতে আম গাছে প্রধান শিক্ষক, কী ঘটেছিল সাবেক আইজিপি বেনজীরকে দেশে ফেরাতে আরব আমিরাতকে দুদকের চিঠি মাদরাসা শিক্ষকদের মে মাসের বেতন বিলম্ব: দ্রুত সমাধান ও স্থায়ী ব্যবস্থার দাবি বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীনের যুব সমাজকে মাদকমুক্ত করতে খেলাধুলা-সাংস্কৃতিক কর্মকাণ্ডে জোর দিতে হবে রাত পোহালেই আর্জেন্টিনার ম্যাচ, মাঠে নামলেই ইতিহাস গড়বেন মেসি

এক দিনের সফরে সিলেটে প্রধানমন্ত্রী

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:৫০:৩২ পূর্বাহ্ন, শনিবার, ২ মে ২০২৬
  • ৩০ বার

দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো সিলেট সফরে গেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ শনিবার সকাল ১০টায় প্রধানমন্ত্রীকে বহনকারী বিমান সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন।

প্রধানমন্ত্রীর প্রটোকল অফিসার-১ মো. উজ্জল হোসেনের সই করা সফরসূচি অনুযায়ী, বিমানবন্দরে পৌঁছানোর পর সকাল সাড়ে ১০টায় হযরত শাহজালাল (র.)-এর মাজার জিয়ারতের কথা রয়েছে প্রধানমন্ত্রীর। এরপর বেলা ১১টায় নগরীর চাঁদনীঘাট এলাকায় সিলেট সিটি করপোরেশনের জলাবদ্ধতা নিরসন প্রকল্পের উদ্বোধন করবেন তিনি।

দুপুর ১২টায় সিলেট সদর উপজেলার কান্দিগাঁওয়ে বাসিয়া খাল খননকাজের উদ্বোধন করার কথা রয়েছে তার। এরপর বিকেল ৩টায় সিলেট জেলা স্টেডিয়ামে ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’ উদ্বোধন এবং বিকেল ৫টায় জেলা শিল্পকলা একাডেমিতে দলীয় সভায় অংশ নেবেন প্রধানমন্ত্রী। সন্ধ্যা ৭টায় তার বিমানযোগে ঢাকায় ফিরে যাওয়ার কথা রয়েছে।

এদিকে প্রধানমন্ত্রীর আগমনকে ঘিরে সড়ক, স্থাপনা ও গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে পরিষ্কার-পরিচ্ছন্নতা ও সৌন্দর্যবর্ধনের কাজ করা হয়েছে। সফরকে কেন্দ্র করে সিলেট জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন ও সিটি করপোরেশন সমন্বিতভাবে কাজ করছে। নিরাপত্তা জোরদারে পুলিশি টহল বাড়ানোর পাশাপাশি অতিরিক্ত চেকপোস্ট বসানো হয়েছে।

সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার আবদুল কুদ্দুছ চৌধুরী জানান, প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে সার্বিক নিরাপত্তা পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। অন্যদিকে জেলা প্রশাসক মো. সারওয়ার আলম জানান, আলোকসজ্জার পরিবর্তে পরিচ্ছন্নতা ও সীমিত সৌন্দর্যবর্ধনে গুরুত্ব দেওয়া হয়েছে।

প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে জেলা ও মহানগর বিএনপির নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী জানান, সিলেট দীর্ঘদিন উন্নয়ন বঞ্চিত থাকায় এ সফরে যোগাযোগব্যবস্থার উন্নয়ন ও শিল্পায়নের বিষয়গুলো প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরা হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

১৫ দিনে প্রবাসী আয় এলো ১৯ হাজার ৯৩২ কোটি টাকা

এক দিনের সফরে সিলেটে প্রধানমন্ত্রী

আপডেট টাইম : ১০:৫০:৩২ পূর্বাহ্ন, শনিবার, ২ মে ২০২৬