ঢাকা ১১:০৬ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী দেশের সংকটময় মুহূর্তে সরকারপ্রধানের সংলাপে সাড়া দেবে এনসিপি: নাহিদ ইসলাম সীমান্তজুড়ে নিরাপত্তাব্যবস্থায় বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে: মহাপরিচালক ১৬ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়া ব্যবহার নীতিমালা করার নির্দেশ হাইকোর্টের আইসিজের ঐতিহাসিক রায়ে রোহিঙ্গাদের দেশে ফেরার স্বপ্ন যুক্তরাষ্ট্রে খালেদা জিয়ার নামে সড়কের নামকরণের প্রস্তাব

৭০ বছর পর বিয়ের প্রথম ছবি

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:০৪:৩৬ পূর্বাহ্ন, রবিবার, ১১ ডিসেম্বর ২০১৬
  • ৩৭০ বার

ফেরিস ৯০ বছরের বৃদ্ধ। আর তার স্ত্রী মার্গারেট রোমেয়ার তার চেয়ে এক বছরের ছোট। দু’জনে একই স্কুলে পড়তেন। সেখান থেকে বন্ধুত্ব, ভালো লাগা, ভালোবাসা এবং তারপর বিয়ে। ১৯৪৬ সালের ২৪ নভেম্বর তারা বিয়ে করেন।

কিন্তু সেই বিশেষ মুহূর্তের ছবি তোলার জন্য তাদের অপেক্ষা করতে হলো ৭০ বছর। কারণ সেই সময় বিয়ের ছবি তোলার জন্য কোনও ব্যবস্থা করতে পারেননি ফেরিস ও মার্গারেট।

এছাড়া মার্গারেটের ঘরে ১৫ মিনিটের অনুষ্ঠানে হাজির হওয়া অতিথিদের মধ্যেও কারও হাতে ক্যামেরা ছিলো না। কাজেই সেই বিশেষ মুহূর্তকে তারা ক্যামেরার ফ্রেমে ধরে রাখতে পারেননি। তাদের এই না পাওয়া পূরণ হলো ঠিক তাদের ৭০ বছর বিবাহবার্ষিকীর আগে।

তাদের নাতি আমানডা ঠিক করলেন আবার তাদের বিয়ে দিবেন এবং সেই ছবি তুলবেন। প্রখ্যাত ওয়েডিং ফটোগ্রাফার লারা কার্টার এই গল্প শুনে তাদের ইচ্ছা পূরণে এগিয়ে আসেন।

বিয়ের পোশাকে এই বৃদ্ধ দম্পতির দুরন্ত কিছু ছবি তুলেন তিনি। ছবি তুলতে তুলতে ৭০ বছর আগের সেই দিনটায় হারিয়ে গিয়েছিলেন ফেরিস ও মার্গারিটা। তার ফলে ছবিগুলি যেন আরও জীবন্ত হয়ে উঠেছে। ভালোবাসার এক অনন্য রূপ ফুটে উঠেছে লারার তোলা ছবিতে।

১২ অক্টোবর নতুন করে বিয়ের আয়োজন করা হয়। বাজফিড নিউজকে লারা বলেছেন, ‘বিয়েটা আসলে কী, তার সুন্দর উদাহরণ হলো এই বৃদ্ধ দম্পতি। তারা এখনও সেই বাড়িটাতেই থাকেন, যেটি তারা ৬৫ বছর আগে তৈরি করেছিলেন।’

তিনি বলেছেন, ‘ওরা ধনী নন, খুব সাধারণ। সন্তানদের প্রতি ভালোবাসা, কাজ, বিশ্বাস ও রসিকতায় তারা আর পাঁচজনের মতো হয়েও অনন্য।’ সূত্র : বাজফিড নিউজ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য

৭০ বছর পর বিয়ের প্রথম ছবি

আপডেট টাইম : ১২:০৪:৩৬ পূর্বাহ্ন, রবিবার, ১১ ডিসেম্বর ২০১৬