ঢাকা ০১:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম

সংসদে শৃঙ্খলা মানার অনন্য দৃষ্টান্ত স্থাপন প্রধানমন্ত্রীর, ফ্লোর ক্রসিং না করে বসলেন পেছনে

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:০৯:৩৭ অপরাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬
  • ৩ বার

মহান জাতীয় সংসদে অধিবেশন চলাকালে শৃঙ্খলা মানার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সংসদীয় রীতি অনুযায়ী কোন সদস্যের বক্তব্য চলাকালে তার সামনে দিয়ে যাওয়া বা ফ্লোর ক্রসিং করা সংসদ রীতির পরিপন্থী। আর এই রীতি মানতেই দেখা গেছে প্রধানমন্ত্রীকে।

বুধবার (২৯ এপ্রিল) জাতীয় সংসদে অধিবেশন বক্তব্য দিচ্ছিলেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। সংসদের রীতি অনুযায়ী কোন সদস্যের বক্তব্য চলাকালে তার সামনে দিয়ে যাওয়া বা ফ্লোর ক্রসিং করা সংসদ রীতির পরিপন্থি। এই রীতি মানতে প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান আইনমন্ত্রীর বক্তব্য শেষ হওয়া পর্যন্ত ৩য় সারিতেই বসে থাকেন। বক্তব্য শেষ হওয়ার পর নিজের আসনে যান।

সংসদ অধিবেশনের সরাসরি সম্প্রচারেও দৃশ্যটি দেখা গেছে। এ বিষয়ে প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সচিব সুজন মাহমুদ বলেন, সংসদের ডেকোরাম অনুযায়ী সংসদ নেতা ও প্রধানমন্ত্রীর আসন থাকে একেবারে প্রথম সারিতে। জাপানের কৃষিমন্ত্রীর সাথে বৈঠক শেষে আসন গ্রহণ করতে আসছিলেন প্রধানমন্ত্রী। তবে ওই সময় আইনমন্ত্রী বক্তব্য দিচ্ছিলেন। ওই বক্তব্য শেষ হলে প্রথম সারিতে থাকা নিজ আসনে গিয়ে বসেন।

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী ও সংসদ নেতার সংসদ আইনের এই রীতির প্রতি সম্মান দেখিয়ে শৃংখলার মানার দৃশ্য সরকারী ও বিরোধী দলীয় সংসদ সদস্যদের বিমোহিত করেছে। অধিবেশনের এই পর্বে স্পিকারের দায়িত্বে থাকা জাতীয় সংসদের ডেপুটি স্পিকার কায়সার কামালও প্রধানমন্ত্রীর এই শৃংখলা মানার বিষয়টির ভূয়সী প্রশংসা করেন।

এদিকে জাতীয় সংসদের অধিবেশন চলাকালে আজ হঠাৎ অসুস্থ হয়ে পড়েছিলেন বিরোধী দল জামায়াতে ইসলামীর এমপি সাতক্ষীরা-৩ আসনের হাফেজ রবিউল বাশার। জোহরের নামাজের বিরতির সময় প্রধানমন্ত্রী তারেক রহমান সংসদ লবিতে গিয়ে অসুস্থ বিরোধী দলীয় এ সংসদ সদস্যের শারীরিক অবস্থার খোঁজ-খবর নেন এবং প্রয়োজনীয় চিকিৎসা সহায়তার বিষয়ে নির্দেশনা দেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

হাওরে কৃষক বিপর্যয়: ক্ষতিগ্রস্তদের ৩ মাস সহায়তার ঘোষণা প্রধানমন্ত্রীর

সংসদে শৃঙ্খলা মানার অনন্য দৃষ্টান্ত স্থাপন প্রধানমন্ত্রীর, ফ্লোর ক্রসিং না করে বসলেন পেছনে

আপডেট টাইম : ১১:০৯:৩৭ অপরাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬