ঢাকা ০৬:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম

বিদ্যুৎ খাতে ৪০ হাজার কোটি টাকা বকেয়া রেখে গেছে বিগত সরকার: অর্থমন্ত্রী

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:০৫:২০ অপরাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬
  • ৪ বার

বিগত সরকার বিদ্যুৎ খাতে প্রায় ৪০ হাজার কোটি টাকার বকেয়া রেখে গেছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

বুধবার (২৯ এপ্রিল) রাজধানীর একটি হোটেলে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) পরামর্শক কমিটির সভায় তিনি এ তথ্য জানান।

অর্থমন্ত্রী বলেন, দেশের বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি বিবেচনায় সব খাতে কর ছাড় বা অতিরিক্ত সুবিধা দেওয়া সরকারের পক্ষে সম্ভব নয়। তবে ব্যবসা সহজীকরণে প্রয়োজনীয় সহায়তা অব্যাহত থাকবে এবং বিদ্যমান প্রতিবন্ধকতা দূর করতে কাজ চলছে।

তিনি আরও বলেন, মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের কারণে জ্বালানি আমদানিতে অতিরিক্ত প্রায় ৪ বিলিয়ন ডলার ব্যয় করতে হয়েছে, যা সামগ্রিক অর্থনীতির ওপর বাড়তি চাপ সৃষ্টি করেছে।

মুক্তবাজার অর্থনীতির নীতি অনুসরণ করে সরকার এগোবে উল্লেখ করে অর্থমন্ত্রী বলেন, ব্যক্তিখাতের বিকাশের মাধ্যমে অর্থনীতি পুনরুদ্ধার সম্ভব। সম্ভাবনাময় যেকোনো রপ্তানি খাতকে তৈরি পোশাকশিল্পের মতো সরকারি সহায়তা দেওয়া হবে। এ ক্ষেত্রে বন্ড সুবিধাসহ প্রয়োজনীয় প্রণোদনাও অব্যাহত থাকবে বলে তিনি জানান।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

হাওরে কৃষক বিপর্যয়: ক্ষতিগ্রস্তদের ৩ মাস সহায়তার ঘোষণা প্রধানমন্ত্রীর

বিদ্যুৎ খাতে ৪০ হাজার কোটি টাকা বকেয়া রেখে গেছে বিগত সরকার: অর্থমন্ত্রী

আপডেট টাইম : ১১:০৫:২০ অপরাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬