ঢাকা ০৯:৪৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ফ্যাসিস্ট আমলের প্রশাসনিক বলয় এখনো বহাল! ১৭ বছর বঞ্চিত কর্মকর্তাদের মূল্যায়ন কোথায়? নির্ধারিত সময়ের মধ্যে উন্নয়ন প্রকল্পের কাজ শেষ করতে হবে : নৌ পরিবহন প্রতিমন্ত্রী শ্রেণিকক্ষে শিক্ষক-শিক্ষার্থীদের ফোন ব্যবহার নিষিদ্ধ: শিক্ষামন্ত্রী কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের কর্মসূচি ঘিরে নিরাপত্তা জোরদার: এসআরবি আমার চেয়েও বেশি অভিনয় বোঝে আমার মেয়ে নড়াইলে বিএনপির মিছিলে হামলায় নিহত ২, অভিযোগ কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের বিরুদ্ধে শীত এলেই দেশ বদলায় পাখি, পথ চেনে কীভাবে গোপালগঞ্জে এমপি বাবরের বাড়ি ও ক্লিনিকে নিষিদ্ধ ছাত্রলীগের আগুন চীনে করমর্দন ট্রাম্প-পুতিনের, শির সঙ্গে ত্রিপক্ষীয় আলোচনার প্রস্তুতি সংসদে বিরোধীদলীয় নেতা ঐক্যে ফাটল ধরায় নাশকতার সুযোগ পাচ্ছে ফ্যাসিস্টরা

জিয়া পরিবার গণতন্ত্র ও দেশের স্বাধীনতার ধারক: পার্থ

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:৪৮:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬
  • ৬১ বার

জিয়া পরিবার এখন গণতন্ত্র ও দেশের স্বাধীনতার ধারক এবং গণতন্ত্রের কেন্দ্রবিন্দু বলে মন্তব্য করেছেন আন্দালিভ রহমান পার্থ।

মঙ্গলবার (২৮ এপ্রিল) সংসদে বক্তব্য দিতে গিয়ে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, আমরা ১৯৪৭ কে অবশ্যই সম্মান করি। কিন্তু ১৯৭১ আমাদের অস্তিত্ব, আমাদের অর্জন, আমাদের গৌরব। এটার সাথে কারো তুলনা চলবে না। ১৯৭১ এর প্রসঙ্গ যখন আসবে তখন আমাদের বিরোধী দলের ভূমিকা আসবে। ৪৭, ৫২, ৭১ এক না। প্রত্যেকটির সৌন্দর্য আলাদা।

মহান মুক্তিযুদ্ধের প্রসঙ্গ টেনে আন্দালিভ রহমান পার্থ বলেন, আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন জাতিকে বিভক্ত করা যাবে না। সেটা হিন্দু-মুসলমানে জাতিকে বিভক্ত করা যাবে না। কিন্তু আমরা কি হাওয়ার সাথে যুদ্ধ করে দেশ স্বাধীন করেছি? রাজাকারদের সাথে যুদ্ধ করে দেশ স্বাধীন করেছি। তাই এ আলোচনা সব সময় আসবে।

আ.লীগ আমলে আর্টিফিসিয়াল ক্রাইসিস সৃষ্টি করে দেশে দুর্নীতি করা হয়েছে উল্লেখ করে তিনি বলেন, বিগত আ.লীগ সরকারের আমলে দেশের আমলাতন্ত্র ও সরকারের সবগুলো অর্গানকে ধ্বংস করে দেওয়া হয়েছে। বিসিএসে দুর্নীতি করে চাকুরি দেওয়া হয়েছে। ভেরিফিকেশনে বাদ দিয়ে আবার ঘুষ নিয়ে চাকুরি দেওয়া হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিস্ট আমলের প্রশাসনিক বলয় এখনো বহাল! ১৭ বছর বঞ্চিত কর্মকর্তাদের মূল্যায়ন কোথায়?

জিয়া পরিবার গণতন্ত্র ও দেশের স্বাধীনতার ধারক: পার্থ

আপডেট টাইম : ১০:৪৮:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬