ঢাকা ০১:৪৩ পূর্বাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ১৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

এটা আমি-ডামির সরকার না, কাদেরকে নিশ্চিহ্ন করতে চান: সংসদে টুকু

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:৪৫:৪৯ পূর্বাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬
  • ১ বার

বিরোধীদলকে দায়িত্বশীলভাবে কথা বলার আহ্বান জানিয়ে টাঙ্গাইল সদর আসনের সংসদ সদস্য ও মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, বর্তমান সরকার কোনো ‘আমি-ডামির সরকার’ নয়; এটি জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত সরকার। কাজেই হিসাব করে পথ চলা উচিত, কথায় কথায় বলে ফেলেন নিঃশেষ করে দেবেন, কাদেরকে? নিশ্চিহ্ন করে দেবেন, কাদেরকে?

রবিবার জাতীয় সংসদের প্রথম অধিবেশনের ২১তম দিনে রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী টুকু বলেন, আমি কাউকে মোনাফেক বলছি না এই সংসদে। জুলাই সনদ নিয়ে কথা হচ্ছে। আইন পাস করার জন্যই জনগণ আমাদের এখানে পাঠিয়েছে। আইনের বিপক্ষে কথা বললে হবে? আইনের পক্ষে কথা বলতে আসুন, আইন নিয়ে কথা বলুন। উনারা বেলাইনেও চলতে চায়।

বিরোধীদল আওয়ামী লীগের মতো আচরণ করছে মন্তব্য করে টুকু বলেন, জুলাই আন্দোলন নিয়ে কার কী ভূমিকা? আওয়ামী লীগ ৭১-এ মনে হয় আওয়ামী লীগই করেছে, আর কেউ যুদ্ধ করেনি, এই ধরনের আচরণ করেছে, ইদানীং ওই রোগ তাদের ভেতরে ঢুকছে। জুলাই আন্দোলন শুধু তারাই করেছে, আর কেউ করেনি।

তিনি বলেন, আজকের এই সংসদ ঐক্যবদ্ধতার সংসদ। ফ্যাসিবাদবিরোধী আন্দোলন যারা করেছেন, তারা এই সংসদে এসেছেন। কথায় কথায় বলেন আওয়ামী লীগের মতো ফ্যাসিবাদী আচরণ ঢুকে গেছে। এটা দুই মাসের সরকার, পাঁচ বছরের সরকার না। শুরুই করলাম না, তার আগেই এতো অভিযোগ।

টুকু আরও বলেন, এই দুই মাসে প্রধানমন্ত্রীর নেতৃত্বে কী কী হয়েছে, সেই কথাগুলো কিন্তু একবারও বলেন না। এই দুই মাসে বিএনপি যে কাজ করেছে, যে কাজে হাত দিয়েছে, অন্য কোনো সরকার থাকলে সেই সাহস করতো না।

বিএনপির ইতিহাস প্রসঙ্গে তিনি বলেন, মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দল বিএনপি। যার নেতৃত্বে এই দেশ স্বাধীন হয়েছে। এরপর ৭৫-এর আন্দোলন থেকে শুরু করে তিনটি গণঅভ্যুত্থান হয়েছে, সবগুলোতেই নেতৃত্ব দিয়েছে বিএনপি।

তিনি বলেন, গত ১৭ বছর ধরে আন্দোলনের মাধ্যমে বিএনপি এই অবস্থানে এসেছে। কাজেই আন্দোলনের ভুল ব্যাখ্যা দিয়ে মানুষকে বিভ্রান্ত করে কোনো লাভ হবে না। যারা আমি-ডামি নির্বাচন করে, জনগণ থেকে প্রত্যাখ্যাত, তাদের সঙ্গে বিএনপির তুলনা করেন, আমি তাদের কথাবার্তায় মিল খুঁজে পাই না।

টুকু বলেন, আপনারা ১৯৯৬ সালে ভুল করেছিলেন, আওয়ামী লীগকে ক্ষমতায় আসার সুযোগ করে দিয়েছিলেন, এখনো ভুলের রাজনীতিতে আছেন। তবে আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি বাংলাদেশের সকল নারী ভোটারের প্রতি, যারা বেহেস্তের প্রলোভন প্রত্যাখ্যান করে বিএনপিকে নির্বাচিত করেছেন।

শেষে তিনি বলেন, আগামী দিনে কোনো আন্দোলন বা সংগ্রাম হলে তা হবে বাংলাদেশের মানুষের পক্ষে। হেরে যাবে রাজাকার, জিতে যাবে বাংলাদেশ ইনশাল্লাহ। কাজেই আসুন, ঐক্যবদ্ধভাবে এই সংসদকে জনগণের প্রত্যাশা অনুযায়ী বিবেককে সামনে রেখে কাজ করি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

এটা আমি-ডামির সরকার না, কাদেরকে নিশ্চিহ্ন করতে চান: সংসদে টুকু

আপডেট টাইম : ১২:৪৫:৪৯ পূর্বাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬