ঢাকা ১০:২০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ফ্যাসিস্ট আমলের প্রশাসনিক বলয় এখনো বহাল! ১৭ বছর বঞ্চিত কর্মকর্তাদের মূল্যায়ন কোথায়? নির্ধারিত সময়ের মধ্যে উন্নয়ন প্রকল্পের কাজ শেষ করতে হবে : নৌ পরিবহন প্রতিমন্ত্রী শ্রেণিকক্ষে শিক্ষক-শিক্ষার্থীদের ফোন ব্যবহার নিষিদ্ধ: শিক্ষামন্ত্রী কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের কর্মসূচি ঘিরে নিরাপত্তা জোরদার: এসআরবি আমার চেয়েও বেশি অভিনয় বোঝে আমার মেয়ে নড়াইলে বিএনপির মিছিলে হামলায় নিহত ২, অভিযোগ কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের বিরুদ্ধে শীত এলেই দেশ বদলায় পাখি, পথ চেনে কীভাবে গোপালগঞ্জে এমপি বাবরের বাড়ি ও ক্লিনিকে নিষিদ্ধ ছাত্রলীগের আগুন চীনে করমর্দন ট্রাম্প-পুতিনের, শির সঙ্গে ত্রিপক্ষীয় আলোচনার প্রস্তুতি সংসদে বিরোধীদলীয় নেতা ঐক্যে ফাটল ধরায় নাশকতার সুযোগ পাচ্ছে ফ্যাসিস্টরা

প্রাথমিকে ঝরে পড়ার হার কমাতে উদ্যোগ নিয়েছে সরকার: শিক্ষামন্ত্রী

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:৫৯:২৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬
  • ৬৭ বার

প্রাথমিক স্তরে শিক্ষার্থীদের ঝরে পড়ার হার কমাতে সরকার বিশেষ উদ্যোগ নিয়েছে বলে জানিয়েছেন, শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

বৃহস্পতিবার(২৩ এপ্রিল) জাতীয় সংসদের অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে সংসদ সদস্য মাছুম মোস্তফার এক প্রশ্নের লিখিত জবাবে শিক্ষামন্ত্রী এ কথা জানান।

ঝরে পড়া ঠেকাতে সরকারের নেওয়া উদ্যোগগুলো তুলে ধরে শিক্ষামন্ত্রী বলেন, “সব শিশুকে বিদ্যালয়মুখী করতে নানামুখী কার্যক্রম হাতে নেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে উপবৃত্তি, মিড-ডে মিল, বিনামূল্যে পাঠ্যবই বিতরণ, অবকাঠামো উন্নয়ন এবং শিক্ষকদের প্রশিক্ষণ।”

তিনি বলেন, “দরিদ্র ও সুবিধাবঞ্চিত পরিবারের শিশুদের স্কুলে ধরে রাখতে মায়েদের জন্য মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে উপবৃত্তি দেওয়া হচ্ছে। পাশাপাশি দুর্গম চর, হাওর ও পাহাড়ি এলাকায় আবাসিক সুবিধাসহ বিশেষ স্কুল চালু করার পরিকল্পনাও সরকারের রয়েছে।”

শিক্ষামন্ত্রী বলেন, “শতভাগ ভর্তি নিশ্চিত করার পাশাপাশি ঝরে পড়ার হার শূন্যের কোটায় নামিয়ে আনাই সরকারের লক্ষ্য। এ জন্য স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক ও অভিভাবকদের সমন্বয়ে কাজ করা হচ্ছে।”

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিস্ট আমলের প্রশাসনিক বলয় এখনো বহাল! ১৭ বছর বঞ্চিত কর্মকর্তাদের মূল্যায়ন কোথায়?

প্রাথমিকে ঝরে পড়ার হার কমাতে উদ্যোগ নিয়েছে সরকার: শিক্ষামন্ত্রী

আপডেট টাইম : ১১:৫৯:২৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬