ঢাকা ০১:৫০ পূর্বাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
অকেজো ৮ হাজার কোটি টাকার প্রযুক্তি পার্ক কার্যকরের উদ্যোগ বাংলাদেশের অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে সুখবর দিল মুডিস উইন্ডোজ ১০ ও ১১-এর জন্য জেমিনি অ্যাপ আনল গুগল ইমরানের মুক্তির দাবিতে অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের গণতন্ত্র রক্ষা করা এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি জুলাইয়ে মানবতাবিরোধী মামলায় ওবায়দুল কাদেরসহ সাত জনের মৃত্যুদণ্ডের রায় মাথার চুল ফেলে যা বললেন ক্যনসার আক্রান্ত সামিয়া আফরিন সার ডিলারদের কমিশন বাড়ছে, কৃষক পর্যায়ে দাম অপরিবর্তিত ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে বিএনপির মনোনয়ন ফরম নিলেন ৩ জন

রেজাউল করিম খান চুন্নুর বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবিতে কিশোরগঞ্জবাসীর খোলা চিঠি

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:২৯:৩২ অপরাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬
  • ১২৫ বার

Oplus_16908288

বীর মুক্তিযোদ্ধা ও বর্ষীয়ান রাজনীতিবিদ রেজাউল করিম খান চুন্নু-এর বহিষ্কারাদেশ প্রত্যাহার করে তাকে পুনরায় দলে অন্তর্ভুক্ত করার দাবিতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-র চেয়ারম্যান তারেক রহমান-এর কাছে একটি খোলা চিঠি দিয়েছেন কিশোরগঞ্জ-১ (সদর-হোসেনপুর) আসনের সর্বস্তরের জনগণ।

মঙ্গলবার (২১ এপ্রিল) প্রেরিত ওই খোলা চিঠিতে কিশোরগঞ্জবাসী গভীর শ্রদ্ধা ও বিনয়ের সাথে দলীয় প্রধানের দৃষ্টি আকর্ষণ করে বলেন, দীর্ঘ রাজনৈতিক জীবনে রেজাউল করিম খান চুন্নু কিশোরগঞ্জের মাটি ও মানুষের আস্থার প্রতীক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। সাবেক বিভাগীয় স্পেশাল জজ ও বীর মুক্তিযোদ্ধা হিসেবে তার সুনাম ও গ্রহণযোগ্যতা সর্বমহলে সুপরিচিত।

চিঠিতে উল্লেখ করা হয়, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে তিনি দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতিতে সক্রিয় থেকেছেন এবং দলীয় দুঃসময়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তবে একটি বিশেষ রাজনৈতিক প্রেক্ষাপটে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেওয়ায় দলীয় সিদ্ধান্ত অনুযায়ী তাকে বহিষ্কার করা হয়।

এতে আরও বলা হয়, বর্তমান রাজনৈতিক বাস্তবতায় অভিজ্ঞ ও জনপ্রিয় এই নেতাকে দলে ফিরিয়ে আনা সময়ের দাবি হয়ে দাঁড়িয়েছে। স্থানীয় নেতাকর্মী ও সাধারণ জনগণের ভাষ্য অনুযায়ী, “কিশোরগঞ্জের মাটি, চুন্নু ভাইয়ের ঘাঁটি”—এই স্লোগান তার জনভিত্তি ও জনপ্রিয়তারই প্রতিফলন।

চিঠিতে তৃণমূলের প্রত্যাশার কথা তুলে ধরে বলা হয়, দলের দুঃসময়ে যিনি পরীক্ষিত নেতৃত্ব দিয়েছেন, তাকে পুনর্বহাল করলে কিশোরগঞ্জে বিএনপির সাংগঠনিক শক্তি আরও সুদৃঢ় হবে। তার রাজনৈতিক প্রজ্ঞা, অভিজ্ঞতা ও গ্রহণযোগ্যতা দলকে এগিয়ে নিতে সহায়ক ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করা হয়।

সবশেষে দলীয় প্রধান তারেক রহমান-এর বিচক্ষণ ও দূরদর্শী নেতৃত্বের প্রতি পূর্ণ আস্থা জানিয়ে কিশোরগঞ্জবাসী আশাবাদ ব্যক্ত করেন, তিনি স্থানীয় জনগণের আবেগ, প্রত্যাশা ও ন্যায্য দাবির প্রতি সম্মান জানিয়ে বিষয়টি ইতিবাচকভাবে বিবেচনা করবেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

অকেজো ৮ হাজার কোটি টাকার প্রযুক্তি পার্ক কার্যকরের উদ্যোগ

রেজাউল করিম খান চুন্নুর বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবিতে কিশোরগঞ্জবাসীর খোলা চিঠি

আপডেট টাইম : ১০:২৯:৩২ অপরাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬