ঢাকা ১০:০১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ফ্যাসিস্ট আমলের প্রশাসনিক বলয় এখনো বহাল! ১৭ বছর বঞ্চিত কর্মকর্তাদের মূল্যায়ন কোথায়? নির্ধারিত সময়ের মধ্যে উন্নয়ন প্রকল্পের কাজ শেষ করতে হবে : নৌ পরিবহন প্রতিমন্ত্রী শ্রেণিকক্ষে শিক্ষক-শিক্ষার্থীদের ফোন ব্যবহার নিষিদ্ধ: শিক্ষামন্ত্রী কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের কর্মসূচি ঘিরে নিরাপত্তা জোরদার: এসআরবি আমার চেয়েও বেশি অভিনয় বোঝে আমার মেয়ে নড়াইলে বিএনপির মিছিলে হামলায় নিহত ২, অভিযোগ কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের বিরুদ্ধে শীত এলেই দেশ বদলায় পাখি, পথ চেনে কীভাবে গোপালগঞ্জে এমপি বাবরের বাড়ি ও ক্লিনিকে নিষিদ্ধ ছাত্রলীগের আগুন চীনে করমর্দন ট্রাম্প-পুতিনের, শির সঙ্গে ত্রিপক্ষীয় আলোচনার প্রস্তুতি সংসদে বিরোধীদলীয় নেতা ঐক্যে ফাটল ধরায় নাশকতার সুযোগ পাচ্ছে ফ্যাসিস্টরা

পুলিশের ৯৯ শতাংশ সদস্য সৎ ও দায়িত্বশীল: আইজিপি

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:৩৭:১৫ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬
  • ৮৪ বার

পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) আলী হোসেন ফকির বলেছেন, পুলিশের ৯৯ শতাংশ সদস্য সৎ ও দায়িত্বশীল। আইজিপি বলেন, অল্প কিছু অনিয়ম যেন পুরো বাহিনীর ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত না করে, সে জন্য অভ্যন্তরীণ শৃঙ্খলা ও জবাবদিহিতা আরও জোরদার করা প্রয়োজন।

সোমবার (২০ এপ্রিল) মালিবাগে সিআইডি সদর দপ্তরে আয়োজিত জানুয়ারি–মার্চ ২০২৬ সময়কালের দুই দিনব্যাপী ত্রৈমাসিক অপরাধ পর্যালোচনা সভার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আইজিপি উল্লেখ করেন, দায়িত্বশীলতা ও সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমেই পুলিশ বাহিনীর ভাবমূর্তি আরও শক্তিশালী ও জনবান্ধব করা সম্ভব।

তিনি বলেন, সাম্প্রতিক সময়ে দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি চ্যালেঞ্জিং হলেও সম্মিলিত উদ্যোগে তা অনেকাংশে নিয়ন্ত্রণে এসেছে। একটি সফল জাতীয় নির্বাচন সম্পন্ন করার মাধ্যমে পুলিশ সদস্যরা নতুন আত্মবিশ্বাস অর্জন করেছে এবং জনগণের প্রশংসা পেয়েছে বলেও তিনি জানান।

তিনি আরও বলেন, সিআইডি দেশের অপরাধ তদন্ত ব্যবস্থায় অগ্রণী ভূমিকা পালন করছে। এর সদস্যদের পেশাগত দক্ষতা, দায়িত্ববোধ ও আইনগত সক্ষমতা বিচারব্যবস্থাকে আরও শক্তিশালী করছে। তদন্তের গতি ও গুণগত মান বাড়াতে এবং সময়মতো মামলা নিষ্পত্তি নিশ্চিত করতে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তিনি।

অপরাধের মূল কারণ বিশ্লেষণ করে সমন্বিত উদ্যোগ গ্রহণ, দ্রুত প্রতিক্রিয়ার জন্য রেসপন্স টিম প্রস্তুত রাখা এবং মাদক ও সাইবার অপরাধে ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নের ওপরও জোর দেন আইজিপি।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিআইডি প্রধান অতিরিক্ত আইজিপি মোসলেহ উদ্দিন আহমদ। তিনি বলেন, সম্মেলনে বিভিন্ন ইউনিট তাদের কার্যক্রম, চ্যালেঞ্জ ও পরিকল্পনা উপস্থাপন করেছে এবং সে অনুযায়ী বাস্তবসম্মত ফলোআপ পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। তিনি সতর্ক করে বলেন, একজন সদস্যের ভুলে পুরো বাহিনীর সুনাম নষ্ট হওয়া গ্রহণযোগ্য নয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিস্ট আমলের প্রশাসনিক বলয় এখনো বহাল! ১৭ বছর বঞ্চিত কর্মকর্তাদের মূল্যায়ন কোথায়?

পুলিশের ৯৯ শতাংশ সদস্য সৎ ও দায়িত্বশীল: আইজিপি

আপডেট টাইম : ১১:৩৭:১৫ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬