ঢাকা ১২:৩৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

আজকের জ্বালানি এই সংকটের জন্য পলাতক স্বৈরাচারী সরকারই দায়ী: তথ্যমন্ত্রী

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:২৫:৫২ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬
  • ২ বার

জ্বালানি তেল সংকটের জন্য বিগত স্বৈরাচারী সরকারকে দায়ী করে তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দীন স্বপন বলেছেন, আমাদের যদি উৎপাদন করার ক্ষমতা থাকতো, তাহলে হরমুজ প্রনালী সংকট নিয়ে আমাদের দেশ ও জাতিকে ভুগতে হতো না। ক্ষমতাসীন রাজনৈতিক দল যখন গণবিচ্ছিন্ন ও গণবিরোধী হয় তার সুদূর প্রসারী পরিণতি কত খারাপ হতে পারে তার প্রমাণ আজকের এই জ্বালানি সংকট। তার প্রধান অপরাধে অপরাধী হলো পলাতক স্বৈরাচারী সরকার।

সোমবার সকালে বরিশালের আগৈলঝাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হাম-রুবেলার টিকাদান ক্যাম্পেইন কর্মসূচির উদ্বোধনী সভায় এ কথা বলেন তিনি।

এ সময় মন্ত্রী বলেন, তারা শুধু এই সংকটেই ফেলেনি, তারা আমদানি নির্ভর করতে গিয়ে অনেক বাড়তি টাকা খরচ করিয়েছে। আমদানি নির্ভর নীতি অনুযায়ী এটা বৈদেশিক মুদ্রা দিয়ে খরচ করতে হয়। বৈদেশিক মুদ্রা চাইলেই বাংলাদেশের টাকশালে ছাপানো যায় না। বৈদেশিক মুদ্রা উপার্জন করতে হয়। গার্মেন্টস ও রেমিট্যান্স ছাড়া আমাদের বৈদেশিক মুদ্রা উপার্জনের তেমন কোনো সুযোগ নেই। অন্যান্য সামান্য কিছু রফতানি করা হয়। এ সমস্যা মোকাবেলায় আমাদের প্রথম কেবিনেটের সভায় এটা নিয়ে কাজ করছি। জাতীয় এ সংকট মোকাবেলার পর পরই আমাদের শিশুরা হামে আক্রান্ত হয়ে পড়ে। একটা দায়িত্বশীল সরকার হিসেবে শিশুদের রক্ষারও দায়িত্ব আমাদের।

মন্ত্রী অভিযোগ করেন, বিগত দিনে যারা সরকারে ছিলেন তারা টিকাদান কর্মসূচিকে পরিচর্যায় যথাযথ দায়িত্ব পালন করেনি। সেই কারণে আজকে যখন সংক্রমিত হতে শুরু করলো তখন আমাদের শিশুদের রক্ষা করতে অনেকটাই ব্যর্থ হয়েছি।

তিনি বলেন, ভঙ্গুর স্বাস্থ্য ব্যবস্থার সাথে ভঙ্গুর অর্থনৈতিক ব্যবস্থাও আমাদের কাঁধে পড়েছে। আমরা আমাদের শক্তি দিয়ে আপ্রাণ চেষ্টা করছি। আমরা ভঙ্গুর রাষ্ট্রীয কাঠামোকে মেরামত করতে চাই। এই রাষ্ট্র ও রাজনীতিকে সংস্কার করতে না পারলে এ সংকট থেকে মানুষকে উদ্ধার করা যাবে না। আমরা ক্ষমতাকে জনগণের সেবার কাজে লাগাতে চাই।

মন্ত্রী বলেন, আমাদের প্রথম কাজ হচ্ছে অভিভাবকদের সচেতন করতে হবে। নবজাতক থেকে আওতার মধ্যে থাকা শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে টিকা দিতে হবে।

তথ্য ও সম্প্রচার মন্ত্রীর দায়িত্ব নেয়ার পর তথ্যর সেবা দেয়ার লক্ষ্য নিয়েছেন জানিয়ে জহিরউদ্দিন স্বপন বলেন, সেই সকল তথ্যগুলো জনগণের কাছে পৌঁছানো যে সকল তথ্যে তারা বর্তমানকে মোকাবেলা করবে এবং ভবিষ্যতে মোকাবিলা করতে প্রস্তুতি গ্রহণ করতে পারবে। আশে-পাশের তথ্য পেতে যাতে কোনো বাঁধা না আসে সেই দায়িত্ব পালন করতে হবে গণমাধ্যমকে।

অবাধ তথ্য প্রবাহের সুযোগকে কাজে লাগিয়ে কোনো অপতথ্য বা বিকৃত তথ্য যাতে জনগণের সঠিক তথ্য পাওয়ায় বিঘ্ন না ঘটে সেই সুরক্ষা দেয়ার দায়িত্বও আমাদের।

বরিশাল বিভাগীয় স্বাস্থ্য অধিপ্তরের পরিচালক ডা. শ্যামল কৃজ্ঞ মন্ডল’র সভাপতিত্বে উদ্বোধনী সভায় আরো বক্তব্য রাখেন, জেলা প্রশাসক মো.খায়রুল আলম সুমন, বরিশাল পুলিশ সুপার এজেডএম মোস্তাফিজুর রহমান, সিভিল সার্জন এসএম মঞ্জুরে এলাহী প্রমুখ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

আজকের জ্বালানি এই সংকটের জন্য পলাতক স্বৈরাচারী সরকারই দায়ী: তথ্যমন্ত্রী

আপডেট টাইম : ১১:২৫:৫২ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬