ঢাকা ০৮:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বৃহত্তর ময়মনসিংহের উন্নয়নে সমন্বিত উদ্যোগের তাগিদ তথ্য প্রতিমন্ত্রীর অস্তিত্বসংকটে বুড়িগঙ্গা ২০২৪-এর জুলাই গণঅভ্যুত্থান প্রবাস থেকে যত প্রতিরোধ মেঘনার এক ইলিশ বিক্রি হলো ১০ হাজার টাকায় মাওলানা মাহমুদ মাদানী ইসরাইলে অস্ত্র সরবরাহ মানবতা ও ভারতের নৈতিক মর্যাদার জন্য কলঙ্ক অতিরিক্ত বিদ্যুৎ বিল নিয়ে অপপ্রচার চালানো হচ্ছে ৫ আগস্ট সংবাদপত্রে ছুটি বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার আধুনিক শিক্ষার সঙ্গে মূল্যবোধভিত্তিক শিক্ষার সমন্বয়ে কাজ করবে আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউট : সেনাপ্রধান শেখ হাসিনা যেন ভারতের ভূখণ্ড ব্যবহার করে রাজনৈতিক বক্তব্য দিতে না পারে: দিনেশ ত্রিবেদীকে হুমায়ুন কবির

মদনে গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৯:৫৭:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬
  • ৬৬ বার

Oplus_16908288

জেলা প্রতিনিধি, নেত্রকোনাঃ নেত্রকোনার মদনে চলমান মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে নজরুল ইসলাম (৪৫) নামে এক মাদক কারবারিকে গাঁজাসহ গ্রেপ্তার করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার পহেলা বৈশাখ রাতে উপজেলার চানগাঁও ইউনিয়নের নাগবাড়ি এলাকায় এসআই ফয়সাল (সেকেন্ড অফিসার)-এর নেতৃত্বে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে রাত আনুমানিক সাড়ে ৭টার দিকে নজরুল ইসলামকে ১৭০ গ্রাম গাঁজাসহ হাতেনাতে আটক করা হয়।

গ্রেপ্তারকৃত নজরুল ইসলামের বাড়ি চানগাঁও ইউনিয়নের চাকপাড়া নাগবাড়ি গ্রামে। তার পিতার নাম মৃত সিদ্দিক মিয়া। পুলিশ জানায়, তিনি একজন চিহ্নিত মাদক কারবারি এবং এর আগেও মাদক সংক্রান্ত অভিযোগে গ্রেপ্তার হয়েছিলেন। তার বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে।
অভিযানে এসআই হাসেম, এসআই উত্তম ও এএসআই সাকিবসহ পুলিশের একটি টিম অংশ নেয়।

এ বিষয়ে মদন থানার অফিসার ইনচার্জ (ওসি) হাসনাত জামান বলেন, “নজরুল ইসলামকে গাঁজাসহ গ্রেপ্তার করা হয়েছে। মাদক নির্মূলে আমাদের অভিযান অব্যাহত থাকবে।”

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বৃহত্তর ময়মনসিংহের উন্নয়নে সমন্বিত উদ্যোগের তাগিদ তথ্য প্রতিমন্ত্রীর

মদনে গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার

আপডেট টাইম : ০৯:৫৭:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬