ঢাকা ১০:০৭ পূর্বাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ৩০ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

কারাগার থেকে মুক্তি পেয়েছেন শিরীন শারমিন চৌধুরী

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৯:৩৩:৪৪ পূর্বাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬
  • ৩ বার

গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে জামিনে মুক্তি পেলেন সাবেক স্পিকার ড. শিরিন শারমিন চৌধুরী। রোববার (১২ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে তিনি কারামুক্ত হন বলে জানিয়েছেন কারা কর্তৃপক্ষ।

কারাগার সূত্রে জানা গেছে, রোববার সাবেক স্পিকার শিরিন শারমিন চৌধুরীর জামিনের কাগজপত্র কারাগারে এসে পৌঁছায়। এরপর সেগুলো যাচাই-বাছাই শেষে কারাকর্তৃপক্ষ তাকে জামিন মুক্তি দেন।মুক্তির লাভের পর তিনি সাদা রঙের একটি ব্যক্তিগত গাড়ি করে কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগারের প্রধান ফটক দিয়ে বের হয়ে যান।

কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগারের সিনিয়র জেল সুপার মোছা. কাওয়ালিন নাহার বলেন, আদালতের নির্দেশনা অনুযায়ী জামিন প্রাপ্তির পর যথাযথ প্রক্রিয়া শেষে তাকে মুক্তি দেওয়া হয়েছে।

গণঅভ্যুত্থানের সময় সহিংসতা, ভাঙচুর ও হত্যা চেষ্টার অভিযোগে রাজধানীর লালবাগ থানায় দায়ের করা একটি মামলায় তাকে আসামি করা হয়। ওই মামলায় রোববার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জাকির হোসাইনের আদালত তার জামিন আবেদন মঞ্জুর করেন।

এর আগে গত মঙ্গলবার ভোরে রাজধানীর ধানমন্ডির একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। পরবর্তীতে আদালতে হাজির করা হলে তার রিমান্ড আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারক।

উল্লেখ্য, দেশের রাজনৈতিক অঙ্গনে গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব হিসেবে পরিচিত ড. শিরিন শারমিন চৌধুরী দীর্ঘদিন জাতীয় সংসদের স্পিকারের দায়িত্ব পালন করেছেন। তার হঠাৎ গ্রেপ্তার ও পরবর্তী জামিনে মুক্তির ঘটনায় রাজনৈতিক মহলে ব্যাপক আলোচনা-সমালোচনা হচ্ছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

কারাগার থেকে মুক্তি পেয়েছেন শিরীন শারমিন চৌধুরী

আপডেট টাইম : ০৯:৩৩:৪৪ পূর্বাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬