ঢাকা ০১:২৫ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
শিক্ষার্থীদের স্বার্থই সরকারের অগ্রাধিকার: মাহদী আমিন ফের লঘুচাপ সৃষ্টির আভাস, আবহাওয়া নিয়ে নতুন বার্তা অধিদপ্তরের চলতি অর্থবছরেই ৪১ লাখ নতুন ফ্যামিলি কার্ড দেবে সরকার দক্ষ মানবসম্পদ গড়ে তোলা সরকারের প্রধান নীতিগত অগ্রাধিকার : প্রধানমন্ত্রী সংসদে ‘ব্যক্তিগত মন্তব্য’ নিয়ে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী আদমদীঘিতে কাঁচা মরিচের দামে ‘সেঞ্চুরি’, স্বস্তিতে কৃষক ব্রয়লার মুরগি খাওয়া কতটা নিরাপদ ‘ব্রয়লার মুরগি’ মন্তব্য নিয়ে যে ব্যাখ্যা দিলেন ছাত্রদলের নাছির দেশের যেসব অঞ্চলে রাত ১টার মধ্যে ঝড়ের আভাস দিল্লিতে বসে হুঙ্কার দিয়ে লাভ নেই, সীমানায় ঢুকলেই গ্রেপ্তার: আইনমন্ত্রী

মদনে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার, পুলিশের অভিযান জোরদার

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৯:৪৪:৫৬ অপরাহ্ন, শনিবার, ১১ এপ্রিল ২০২৬
  • ৭৪ বার

নিজাম তালুকদার নেত্রকোনাঃ নেত্রকোনার মদন উপজেলায় মাদকবিরোধী অভিযানে ইয়াবাসহ সাদ্দাম হোসেন (৩০) নামের এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, শনিবার রাতে মদন ইউনিয়নে মদন থানার এসআই ফয়সাল (সেকেন্ড অফিসার)-এর নেতৃত্বে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানের একপর্যায়ে রাত আনুমানিক ৮টা ৩০ মিনিটে ইয়াবা বিক্রির সময় হাতেনাতে সাদ্দাম হোসেনকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ১০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃত সাদ্দাম হোসেন উপজেলার দক্ষিণপাড়া গ্রামের নূর মিয়ার ছেলে। তিনি দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত বলে জানিয়েছে পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

অভিযানে এএসআই কামাল, এএসআই সাকিব ও এএসআই আমিরুলসহ পুলিশের একটি দল অংশ নেয় এবং সফলভাবে অভিযান সম্পন্ন করে।
মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসনাত জামান জানান, গ্রেপ্তারকৃত ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে। তিনি আরও বলেন, মাদকবিরোধী অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

শিক্ষার্থীদের স্বার্থই সরকারের অগ্রাধিকার: মাহদী আমিন

মদনে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার, পুলিশের অভিযান জোরদার

আপডেট টাইম : ০৯:৪৪:৫৬ অপরাহ্ন, শনিবার, ১১ এপ্রিল ২০২৬