ঢাকা ০৮:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বৃহত্তর ময়মনসিংহের উন্নয়নে সমন্বিত উদ্যোগের তাগিদ তথ্য প্রতিমন্ত্রীর অস্তিত্বসংকটে বুড়িগঙ্গা ২০২৪-এর জুলাই গণঅভ্যুত্থান প্রবাস থেকে যত প্রতিরোধ মেঘনার এক ইলিশ বিক্রি হলো ১০ হাজার টাকায় মাওলানা মাহমুদ মাদানী ইসরাইলে অস্ত্র সরবরাহ মানবতা ও ভারতের নৈতিক মর্যাদার জন্য কলঙ্ক অতিরিক্ত বিদ্যুৎ বিল নিয়ে অপপ্রচার চালানো হচ্ছে ৫ আগস্ট সংবাদপত্রে ছুটি বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার আধুনিক শিক্ষার সঙ্গে মূল্যবোধভিত্তিক শিক্ষার সমন্বয়ে কাজ করবে আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউট : সেনাপ্রধান শেখ হাসিনা যেন ভারতের ভূখণ্ড ব্যবহার করে রাজনৈতিক বক্তব্য দিতে না পারে: দিনেশ ত্রিবেদীকে হুমায়ুন কবির

চাচীর সঙ্গে অবৈধ সম্পর্ক, ব্ল্যাকমেইলের অভিযোগে ভাতিজা আটক

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৭:১৯:৪২ অপরাহ্ন, শনিবার, ১১ এপ্রিল ২০২৬
  • ৬৮ বার

মদন প্রতিনিধি (নেত্রকোনা): নেত্রকোনার মদন উপজেলায় আপন চাচীর সঙ্গে অবৈধ সম্পর্ক ও ব্ল্যাকমেইলের অভিযোগে এক ভাতিজাকে আটক করেছে পুলিশ। শনিবার (বিকাল) পৌর শহরের হাজী বিরিয়ানী হাউজে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার খাগুরিয়া পশ্চিমপাড়া গ্রামের বাসিন্দা রতন মিয়ার ছেলে তারেক মিয়া (১৮) প্রবাসীর স্ত্রীর সঙ্গে পরকীয়ায় জড়িয়ে পড়েন, যিনি সম্পর্কে তার চাচী। দীর্ঘদিনের এ সম্পর্কের একপর্যায়ে তাদের মধ্যে শারীরিক সম্পর্ক গড়ে ওঠে। অভিযোগ রয়েছে, ওই সম্পর্কের অন্তরঙ্গ মুহূর্তের ছবি গোপনে ধারণ করে রাখেন তারেক।

পরবর্তীতে ওই নারী সম্পর্ক থেকে সরে আসতে চাইলে, তারেক সেই ছবি দেখিয়ে ব্ল্যাকমেইল করে একাধিকবার শারীরিক সম্পর্কে বাধ্য করেন। একইসঙ্গে বিভিন্ন সময়ে প্রায় ২ লাখ টাকা ও দুই ভরি স্বর্ণালংকার হাতিয়ে নেওয়ার অভিযোগও ওঠে। সর্বশেষ আরও ৫০ হাজার টাকা দাবি করলে কৌশলে তাকে হাজী বিরিয়ানী হাউজে ডেকে আনেন ওই নারী।

নির্ধারিত স্থানে টাকা নিতে এলে পুলিশ তাকে হাতেনাতে আটক করে।

হাজী বিরিয়ানী হাউজের ম্যানেজার মাসুদ মিয়া জানান, “বিকেলে এক নারী রেস্টুরেন্টে বসেছিলেন। পরে এক যুবক এলে কিছুক্ষণ পর কয়েকজন লোক এসে তাকে মারধর করে হাতকড়া পরিয়ে নিয়ে যায়।”

অভিযোগকারী নারী জানান, “আমার মোবাইল থেকে ছবি নিয়ে তারেক আমাকে দীর্ঘদিন ধরে ব্ল্যাকমেইল করে টাকা-পয়সা আদায় করেছে। আজও টাকা নিতে এসে পুলিশের হাতে ধরা পড়েছে।”

অভিযুক্ত তারেক মিয়া দাবি করেন, “চাচীর সঙ্গে আমার দুই বছরের প্রেমের সম্পর্ক আছে। তবে টাকা ও স্বর্ণ নেওয়ার অভিযোগ সত্য নয়।”

এ বিষয়ে মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসনাত জামানের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি। তবে তদন্ত কর্মকর্তা এসআই গোলাম রসুল জানান, “অভিযোগের ভিত্তিতেই তাকে আটক করা হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বৃহত্তর ময়মনসিংহের উন্নয়নে সমন্বিত উদ্যোগের তাগিদ তথ্য প্রতিমন্ত্রীর

চাচীর সঙ্গে অবৈধ সম্পর্ক, ব্ল্যাকমেইলের অভিযোগে ভাতিজা আটক

আপডেট টাইম : ০৭:১৯:৪২ অপরাহ্ন, শনিবার, ১১ এপ্রিল ২০২৬