ঢাকা ০৭:০৪ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
‘ভুয়া সংবাদ থেকে সাবধান’, পদত্যাগের গুজবে ফজলুর রহমানের সতর্কবার্তা ওসমান ফারুকের বিকল্প হিসেবে ইশতিয়াক আজিজ উলফাতকে চান করিমগঞ্জ-তাড়াইলের মুক্তিযোদ্ধা ও নেতাকর্মীরা আমন ধান নিয়ে বিপাকে কৃষক সোনালি আমনে হাসি, উৎপাদন খরচে দীর্ঘশ্বাস মালয়েশিয়ায় সাঁড়াশি অভিযান, ১৫২ বাংলাদেশিসহ আটক ৪৮৯ সৌরবিদ্যুৎ স্থাপনে ২১ হাজার গ্রাহককে সুখবর দিল পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন শিখা অনির্বাণে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা চলবে ড্রোন নজরদারি ঢাকাসহ আট জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন দেশে তরুণরা কাজের সুযোগ পাচ্ছে কম সশস্ত্র বাহিনী দিবসে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ

মদনে গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার

  • Reporter Name
  • আপডেট টাইম : ০১:৩১:৩৩ পূর্বাহ্ন, শনিবার, ১১ এপ্রিল ২০২৬
  • ১৪৪ বার

জেলা প্রতিনিধি, নেত্রকোনা: নেত্রকোনার মদন উপজেলায় মাদকবিরোধী অভিযানে ৩৪০ গ্রাম গাঁজাসহ রুয়েল মিয়া (৪০) নামের এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার রাতে উপজেলার গোবিন্দশ্রী সুজন বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে হাতেনাতে আটক করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মদন থানার এসআই ফয়সাল (সেকেন্ড অফিসার)-এর নেতৃত্বে একটি দল ওই এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। অভিযানকালে রাত আনুমানিক সাড়ে ১০টার দিকে গাঁজা বিক্রির সময় রুয়েল মিয়াকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ৩৪০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

গ্রেপ্তার রুয়েল মিয়া উপজেলার গোবিন্দশ্রী গ্রামের পশ্চিমপাড়ার মৃত আব্দুল হাইয়ের ছেলে। স্থানীয়দের দাবি, তিনি দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন।

অভিযান পরিচালনায় এসআই হাসেম, এএসআই সাকিব ও এএসআই হুমায়ুনসহ পুলিশের একটি টিম অংশ নেয়।

মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসনাত জামান জানান, গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

‘ভুয়া সংবাদ থেকে সাবধান’, পদত্যাগের গুজবে ফজলুর রহমানের সতর্কবার্তা

মদনে গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার

আপডেট টাইম : ০১:৩১:৩৩ পূর্বাহ্ন, শনিবার, ১১ এপ্রিল ২০২৬