ঢাকা ১২:৪৮ পূর্বাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বৃহত্তর ময়মনসিংহের উন্নয়নে সমন্বিত উদ্যোগের তাগিদ তথ্য প্রতিমন্ত্রীর অস্তিত্বসংকটে বুড়িগঙ্গা ২০২৪-এর জুলাই গণঅভ্যুত্থান প্রবাস থেকে যত প্রতিরোধ মেঘনার এক ইলিশ বিক্রি হলো ১০ হাজার টাকায় মাওলানা মাহমুদ মাদানী ইসরাইলে অস্ত্র সরবরাহ মানবতা ও ভারতের নৈতিক মর্যাদার জন্য কলঙ্ক অতিরিক্ত বিদ্যুৎ বিল নিয়ে অপপ্রচার চালানো হচ্ছে ৫ আগস্ট সংবাদপত্রে ছুটি বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার আধুনিক শিক্ষার সঙ্গে মূল্যবোধভিত্তিক শিক্ষার সমন্বয়ে কাজ করবে আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউট : সেনাপ্রধান শেখ হাসিনা যেন ভারতের ভূখণ্ড ব্যবহার করে রাজনৈতিক বক্তব্য দিতে না পারে: দিনেশ ত্রিবেদীকে হুমায়ুন কবির

আদালতে জামিনে মুক্তি পেলেন ভোলার সেই জামায়াত কর্মী সাওদা সুমি

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৯:২২:৫০ পূর্বাহ্ন, বুধবার, ৮ এপ্রিল ২০২৬
  • ৪০ বার

ফেসবুকে রাষ্ট্র ও সরকারবিরোধী পোস্ট করার অভিযোগে আটক ভোলা জামায়াতে ইসলামীর নারী কর্মী সাওদা সুমি আদালতে জামিনে মুক্তি পেয়েছেন। মঙ্গলবার (৭ এপ্রিল) ভোলা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক সৌরভ রায় মিঠু তার জামিন মঞ্জুর করেন।

সাওদা সুমি ভোলা পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের আব্দুল হালিম বাবলুর স্ত্রী। এর আগে, রোববার রাতে তার বাড়ি থেকে তাকে আটক করে পুলিশ। পরে

সোমবার তাকে ভোলার আদালতে পাঠায় পুলিশ।

জেলার পুলিশ সুপার মো. শহীদুল্লাহ কাওছার জানান, ওই নারীকে রাষ্ট্র ও সরকারবিরোধী পোস্ট ফেসবুকে করায় তাকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ওই নারী দায় স্বীকার করেন। পরে তাকে ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় আদালতে সোপর্দ করা হয়।

তবে ওই নারী জামায়াতের কর্মী কিনা সেটি আটকের সময় জানা যায়নি বলেও জানান তিনি।

এদিকে, জেলা জামায়াতে ইসলামীর আয়োজনে এক সংবাদ সম্মেলনে গতকাল সোমবার বিকেলে জামায়াতে ইসলামীর জেলা সেক্রেটারি মো. হারুন অর রশীদ বলেন, কোনো ধরনের অপরাধের দালিলিক প্রমাণ ছাড়া সাওদা সুমিকে তার বাড়ি থেকে গ্রেফতার করেছে পুলিশ। তার একটি তিন বছরের বাক্‌প্রতিবন্ধী সন্তান রয়েছে। সে শিশুটিকে মা ছাড়া কেউ লালন-পালন করতে পারে না।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বৃহত্তর ময়মনসিংহের উন্নয়নে সমন্বিত উদ্যোগের তাগিদ তথ্য প্রতিমন্ত্রীর

আদালতে জামিনে মুক্তি পেলেন ভোলার সেই জামায়াত কর্মী সাওদা সুমি

আপডেট টাইম : ০৯:২২:৫০ পূর্বাহ্ন, বুধবার, ৮ এপ্রিল ২০২৬