ঢাকা ০৮:১৭ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
‘ভুয়া সংবাদ থেকে সাবধান’, পদত্যাগের গুজবে ফজলুর রহমানের সতর্কবার্তা ওসমান ফারুকের বিকল্প হিসেবে ইশতিয়াক আজিজ উলফাতকে চান করিমগঞ্জ-তাড়াইলের মুক্তিযোদ্ধা ও নেতাকর্মীরা আমন ধান নিয়ে বিপাকে কৃষক সোনালি আমনে হাসি, উৎপাদন খরচে দীর্ঘশ্বাস মালয়েশিয়ায় সাঁড়াশি অভিযান, ১৫২ বাংলাদেশিসহ আটক ৪৮৯ সৌরবিদ্যুৎ স্থাপনে ২১ হাজার গ্রাহককে সুখবর দিল পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন শিখা অনির্বাণে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা চলবে ড্রোন নজরদারি ঢাকাসহ আট জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন দেশে তরুণরা কাজের সুযোগ পাচ্ছে কম সশস্ত্র বাহিনী দিবসে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ

সোমবারের মধ্যে ইরানের সঙ্গে চুক্তির ‘ভালো সম্ভাবনা’ রয়েছে : ট্রাম্প

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:৪৫:৪১ অপরাহ্ন, রবিবার, ৫ এপ্রিল ২০২৬
  • ৮৩ বার

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, আগামীকাল সোমবার (৬ এপ্রিল) ইরানের সঙ্গে একটি চুক্তি হওয়ার ‘ভালো সম্ভাবনা’ রয়েছে বলে তিনি বিশ্বাস করেন। তেহরানের জন্য তার বেঁধে দেওয়া ৪৮ ঘণ্টার সময়সীমা শেষ হওয়ার আগেই তিনি এই মন্তব্য করলেন। খবর বার্তা সংস্থা এএফপির।

সোমবারের মধ্যে হরমুজ প্রণালি পুনরায় উন্মুক্ত না করলে ইরানকে ভয়াবহ বোমাবর্ষণের মুখোমুখি হতে হবে এবং তাদের ওপর ‘নরক’ নেমে আসবে বলে হুঁশিয়ারি দিয়েছিলেন প্রেসিডেন্ট ট্রাম্প। গতকাল শনিবার নিজের ট্রুথ সোশ্যাল সামাজিক মাধ্যমে তিনি এই হুমকি দেন।

তবে তেহরান এই হুমকিকে ‘অসহায় ও স্নায়ুচাপগ্রস্ত’ বলে প্রত্যাখ্যান করেছে, যা দুই দেশের মধ্যে উত্তেজনা আরও বাড়িয়ে তুলেছে।

আজ রোববার ফক্স নিউজের একজন সাংবাদিককে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, ‘আমি মনে করি আগামীকাল একটি ভালো সম্ভাবনা আছে, তারা এখন আলোচনা করছে।’

ডোনাল্ড ট্রাম্প আরও বলেন, ‘যদি তারা দ্রুত কোনো চুক্তিতে না আসে, তবে আমি সবকিছু উড়িয়ে দেওয়ার এবং (ইরানের) তেল দখল করে নেওয়ার কথা বিবেচনা করছি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

‘ভুয়া সংবাদ থেকে সাবধান’, পদত্যাগের গুজবে ফজলুর রহমানের সতর্কবার্তা

সোমবারের মধ্যে ইরানের সঙ্গে চুক্তির ‘ভালো সম্ভাবনা’ রয়েছে : ট্রাম্প

আপডেট টাইম : ১০:৪৫:৪১ অপরাহ্ন, রবিবার, ৫ এপ্রিল ২০২৬