ঢাকা ০৪:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বৃহত্তর ময়মনসিংহের উন্নয়নে সমন্বিত উদ্যোগের তাগিদ তথ্য প্রতিমন্ত্রীর অস্তিত্বসংকটে বুড়িগঙ্গা ২০২৪-এর জুলাই গণঅভ্যুত্থান প্রবাস থেকে যত প্রতিরোধ মেঘনার এক ইলিশ বিক্রি হলো ১০ হাজার টাকায় মাওলানা মাহমুদ মাদানী ইসরাইলে অস্ত্র সরবরাহ মানবতা ও ভারতের নৈতিক মর্যাদার জন্য কলঙ্ক অতিরিক্ত বিদ্যুৎ বিল নিয়ে অপপ্রচার চালানো হচ্ছে ৫ আগস্ট সংবাদপত্রে ছুটি বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার আধুনিক শিক্ষার সঙ্গে মূল্যবোধভিত্তিক শিক্ষার সমন্বয়ে কাজ করবে আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউট : সেনাপ্রধান শেখ হাসিনা যেন ভারতের ভূখণ্ড ব্যবহার করে রাজনৈতিক বক্তব্য দিতে না পারে: দিনেশ ত্রিবেদীকে হুমায়ুন কবির

ইরান যুদ্ধ থামাতে চীন ও পাকিস্তানের পাঁচ দফা পরিকল্পনা ঘোষণা

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:০২:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬
  • ৫৬ বার

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত নিরসনে পাঁচ দফা উদ্যোগের অংশ হিসেবে শান্তি আলোচনা শুরুর আহ্বান জানিয়েছে চীন ও পাকিস্তান। মঙ্গলবার (৩১ মার্চ) বেইজিংয়ে অনুষ্ঠিত এক বৈঠকে দেশ দুটির পররাষ্ট্রমন্ত্রীরা অবিলম্বে এই যুদ্ধ বন্ধ করে দ্রুত শান্তি সংলাপ শুরুর ওপর জোর দিয়েছেন বলে জানিয়েছে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়।

চীনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়া জানিয়েছে, প্রস্তাবিত পাঁচ দফা উদ্যোগে প্রথমেই অবিলম্বে শত্রুতা বন্ধের কথা বলা হয়েছে। পাশাপাশি সংঘাত যাতে আরও বিস্তৃত না হয়, সে জন্য সর্বোচ্চ প্রচেষ্টা চালানোর আহ্বান জানানো হয়েছে। যুদ্ধবিধ্বস্ত এলাকাগুলোতে দ্রুত মানবিক সহায়তা পৌঁছানোর বিষয়েও গুরুত্বারোপ করা হয়েছে।

দ্বিতীয় দফায় যত দ্রুত সম্ভব শান্তি আলোচনা শুরু করার ওপর জোর দেওয়া হয়েছে। এতে ইরান এবং উপসাগরীয় দেশগুলোর সার্বভৌমত্ব, ভৌগোলিক অখণ্ডতা ও জাতীয় নিরাপত্তা রক্ষার বিষয়টি নিশ্চিত করার আহ্বান জানানো হয়েছে। চীন ও পাকিস্তান বলেছে, সংলাপ ও কূটনীতি ছাড়া এই সংকটের টেকসই সমাধান সম্ভব নয়। আলোচনার সময় কোনো পক্ষ যেন বলপ্রয়োগ বা বলপ্রয়োগের হুমকি না দেয়, সেই বিষয়েও সতর্ক করা হয়েছে।

তৃতীয় দফায় বেসামরিক নাগরিক ও স্থাপনার নিরাপত্তা নিশ্চিত করার কথা বলা হয়েছে। সব পক্ষকে আন্তর্জাতিক মানবিক আইন মেনে চলার আহ্বান জানিয়ে বলা হয়েছে—বেসামরিক মানুষ, জ্বালানি অবকাঠামো, বিদ্যুৎকেন্দ্র, পানিশোধনাগার এবং শান্তিপূর্ণ পারমাণবিক স্থাপনাগুলোর ওপর হামলা অবিলম্বে বন্ধ করতে হবে।

চতুর্থ দফায় গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালির নিরাপত্তা নিশ্চিত করার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। এখানে আটকে পড়া জাহাজ ও নাবিকদের নিরাপত্তা নিশ্চিত করা এবং বাণিজ্যিক জাহাজ চলাচল দ্রুত স্বাভাবিক করার আহ্বান জানানো হয়েছে।

শেষ দফায় জাতিসংঘ সনদের ভিত্তিতে বহু পাক্ষিক উদ্যোগ জোরদার করার কথা বলা হয়েছে। আন্তর্জাতিক আইন মেনে একটি টেকসই শান্তি কাঠামো গড়ে তুলতে সব পক্ষকে একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছে চীন ও পাকিস্তান।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বৃহত্তর ময়মনসিংহের উন্নয়নে সমন্বিত উদ্যোগের তাগিদ তথ্য প্রতিমন্ত্রীর

ইরান যুদ্ধ থামাতে চীন ও পাকিস্তানের পাঁচ দফা পরিকল্পনা ঘোষণা

আপডেট টাইম : ১১:০২:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬