ঢাকা ১২:৫৩ পূর্বাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বৃহত্তর ময়মনসিংহের উন্নয়নে সমন্বিত উদ্যোগের তাগিদ তথ্য প্রতিমন্ত্রীর অস্তিত্বসংকটে বুড়িগঙ্গা ২০২৪-এর জুলাই গণঅভ্যুত্থান প্রবাস থেকে যত প্রতিরোধ মেঘনার এক ইলিশ বিক্রি হলো ১০ হাজার টাকায় মাওলানা মাহমুদ মাদানী ইসরাইলে অস্ত্র সরবরাহ মানবতা ও ভারতের নৈতিক মর্যাদার জন্য কলঙ্ক অতিরিক্ত বিদ্যুৎ বিল নিয়ে অপপ্রচার চালানো হচ্ছে ৫ আগস্ট সংবাদপত্রে ছুটি বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার আধুনিক শিক্ষার সঙ্গে মূল্যবোধভিত্তিক শিক্ষার সমন্বয়ে কাজ করবে আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউট : সেনাপ্রধান শেখ হাসিনা যেন ভারতের ভূখণ্ড ব্যবহার করে রাজনৈতিক বক্তব্য দিতে না পারে: দিনেশ ত্রিবেদীকে হুমায়ুন কবির

মিঠামইন বাহেরচরে ডাকাত চক্রের তাণ্ডব: এক রাতে ৪ বাড়িতে হানা, প্রায় ১০ লাখ টাকার স্বর্ণ-সম্পদ চুরি 

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:৫৩:০০ অপরাহ্ন, শনিবার, ২৮ মার্চ ২০২৬
  • ৫৯ বার

Oplus_16908288

কিশোরগঞ্জের মিঠামইন উপজেলা-এর বৈরাটী ইউনিয়নের বাহেরচর গ্রামে সংঘবদ্ধ ডাকাত চক্রের দুঃসাহসিক তাণ্ডবে এক রাতে ৪টি বাড়িতে চুরির ঘটনা ঘটেছে। এতে প্রায় ১০ লাখ টাকার স্বর্ণালঙ্কার ও মূল্যবান সামগ্রী লুট হয়েছে বলে জানিয়েছেন ভুক্তভোগীরা।

স্থানীয়দের অভিযোগ, গত ২৬ তারিখ গভীর রাতে পরিকল্পিতভাবে সংঘবদ্ধ একটি ডাকাত দল গ্রামটিতে প্রবেশ করে একের পর এক বাড়িতে হানা দেয়। এ সময় হারিছ মিয়ার ছোট ছেলে মো. শাহিদুল ইসলামের ঘর থেকে ৩ ভরি স্বর্ণ ও একটি স্মার্টফোন নিয়ে যায় ডাকাতরা।

একই রাতে শফিকুল ইসলামের বাড়ি থেকে একটি এবং ফুল মিয়ার ঘর থেকে তিনটি স্মার্টফোন লুট করা হয়। সব মিলিয়ে অন্তত ৫টি মোবাইল ফোন ও উল্লেখযোগ্য পরিমাণ স্বর্ণালঙ্কার খোয়া গেছে।

এ ঘটনায় পুরো এলাকায় চরম আতঙ্ক বিরাজ করছে। গ্রামবাসীরা বলছেন, সংঘবদ্ধ ডাকাত দলের এমন দুঃসাহসিক অভিযান স্থানীয়দের নিরাপত্তা নিয়ে বড় প্রশ্ন তুলে দিয়েছে। রাতে স্বাভাবিকভাবে ঘুমানোও এখন আতঙ্কের কারণ হয়ে দাঁড়িয়েছে।
ভুক্তভোগীরা থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন এবং দ্রুত সময়ের মধ্যে ডাকাতদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।

এদিকে, ডাকাত দলের সন্ধান দিতে পারলে পুরস্কারের ঘোষণা দিয়েছেন একাধিক ক্ষতিগ্রস্ত পরিবার। তাদের ভাষ্য, “যে কোনো মূল্যে এই ডাকাত চক্রকে আইনের আওতায় আনতে হবে। দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত না হলে এ ধরনের অপরাধ আরও বাড়বে।”

স্থানীয় সচেতন মহলও প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করে দ্রুত তদন্ত, টহল জোরদার এবং অপরাধীদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বৃহত্তর ময়মনসিংহের উন্নয়নে সমন্বিত উদ্যোগের তাগিদ তথ্য প্রতিমন্ত্রীর

মিঠামইন বাহেরচরে ডাকাত চক্রের তাণ্ডব: এক রাতে ৪ বাড়িতে হানা, প্রায় ১০ লাখ টাকার স্বর্ণ-সম্পদ চুরি 

আপডেট টাইম : ১২:৫৩:০০ অপরাহ্ন, শনিবার, ২৮ মার্চ ২০২৬