ঢাকা ১২:১০ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
শিক্ষার্থীদের স্বার্থই সরকারের অগ্রাধিকার: মাহদী আমিন ফের লঘুচাপ সৃষ্টির আভাস, আবহাওয়া নিয়ে নতুন বার্তা অধিদপ্তরের চলতি অর্থবছরেই ৪১ লাখ নতুন ফ্যামিলি কার্ড দেবে সরকার দক্ষ মানবসম্পদ গড়ে তোলা সরকারের প্রধান নীতিগত অগ্রাধিকার : প্রধানমন্ত্রী সংসদে ‘ব্যক্তিগত মন্তব্য’ নিয়ে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী আদমদীঘিতে কাঁচা মরিচের দামে ‘সেঞ্চুরি’, স্বস্তিতে কৃষক ব্রয়লার মুরগি খাওয়া কতটা নিরাপদ ‘ব্রয়লার মুরগি’ মন্তব্য নিয়ে যে ব্যাখ্যা দিলেন ছাত্রদলের নাছির দেশের যেসব অঞ্চলে রাত ১টার মধ্যে ঝড়ের আভাস দিল্লিতে বসে হুঙ্কার দিয়ে লাভ নেই, সীমানায় ঢুকলেই গ্রেপ্তার: আইনমন্ত্রী

আলহাজ্ব মহিবুর রহমান সওদাগর: আজমিরীগঞ্জের ন্যায়পরায়ণ নেতৃত্বের প্রতীক

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:২০:১২ পূর্বাহ্ন, বুধবার, ২৫ মার্চ ২০২৬
  • ৫১ বার

Oplus_16908288

হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলার সুপরিচিত ও সম্মানিত ব্যক্তিত্ব আলহাজ্ব মহিবুর রহমান সওদাগর বর্তমানে প্রবাসে অবস্থান করলেও নিজ এলাকার মানুষের কাছে আজও তিনি আশার আলো হয়ে আছেন। আনন্দপুর কাকাইলছেও ইউনিয়নের এই প্রবীণ সমাজসেবক দীর্ঘদিন ধরে সততা, ন্যায়পরায়ণতা ও ধর্মীয় অনুশাসনের জন্য সর্বমহলে প্রশংসিত।

তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর আজমিরীগঞ্জ উপজেলার সাবেক সভাপতি এবং কাকাইলছেও ইউনিয়নের সাবেক চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালনকালে সততা ও নিষ্ঠার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেন। তাঁর নেতৃত্বে এলাকার বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডে গতি সঞ্চার হয় এবং সাধারণ মানুষের আস্থা অর্জন করেন তিনি।

ধর্মীয় অনুশীলনেও তিনি অত্যন্ত অনুকরণীয়। শায়খে কাতিয়ার সোহবতপ্রাপ্ত এই ব্যক্তিত্ব নিয়মিত তাহাজ্জুদ আদায়ে অভ্যস্ত। জানা যায়, ব্যস্ততা কিংবা অবস্থান যেখানেই হোক না কেন, তাঁর তাহাজ্জুদের নামাজ কখনোই বাদ পড়েনি। ইবাদত-বন্দেগিতে তাঁর নিষ্ঠা তাঁকে আলাদা মর্যাদায় অধিষ্ঠিত করেছে।

স্থানীয়দের মতে, রমজান মাসে সওদাগর মসজিদে এতেকাফ অবস্থায় তিনি আলেম-উলামাদের সঙ্গে ঈমান, আমল ও ইখলাস নিয়ে দীর্ঘ সময় আলোচনা করতেন, যা উপস্থিতদের মাঝে গভীর প্রভাব ফেলত।

সমাজে ন্যায়বিচার প্রতিষ্ঠায় আপসহীন অবস্থান এবং সত্যের পক্ষে দৃঢ় অবস্থান নেওয়ার কারণে তিনি একজন আদর্শ ব্যক্তিত্ব হিসেবে পরিচিত। তাঁর মতো অভিজ্ঞ ও সৎ নেতৃত্বের অভাব আজও অনুভব করেন এলাকাবাসী।

এলাকাবাসীর প্রত্যাশা, আলহাজ্ব মহিবুর রহমান সওদাগর পুনরায় সক্রিয়ভাবে সমাজের নেতৃত্বে ফিরে এসে অশান্ত পরিবেশে শান্তি প্রতিষ্ঠায় ভূমিকা রাখবেন।

সুধীজনরা তাঁর সুস্থতা ও দীর্ঘ নেক হায়াত কামনা করেছেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

শিক্ষার্থীদের স্বার্থই সরকারের অগ্রাধিকার: মাহদী আমিন

আলহাজ্ব মহিবুর রহমান সওদাগর: আজমিরীগঞ্জের ন্যায়পরায়ণ নেতৃত্বের প্রতীক

আপডেট টাইম : ১০:২০:১২ পূর্বাহ্ন, বুধবার, ২৫ মার্চ ২০২৬