ঢাকা ০২:৩২ অপরাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
স্থানীয় সরকার নির্বাচন একক প্রার্থী নির্ধারণে প্রস্তুতি বিএনপিতে নেপালে আকস্মিক বন্যায় নিহত বেড়ে ৬২৩, নিখোঁজ ২৪৮২ অটোরিকশাচালক থেকে কোটিপতি, আ.লীগ পুনর্বাসনের কারিগর কে এই ফিরোজ জেনে নিন বিনাখরচে কিভাবে মালয়েশিয়ায় যাওয়া যাবে নেপালে শুটিংয়ে গিয়ে তাণ্ডবের মুখোমুখি অপু, অল্পের জন্য প্রাণে রক্ষা ৪২ কি.মি. যানজট: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে আটকা শত শত গাড়ি ২৮ সেপ্টেম্বরের মধ্যে সব উপজেলায় আহ্বায়ক কমিটি গঠনের নির্দেশ এনসিপির সারা দেশে বিশেষ অভিযানের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিয়েছেন আইরিন খান ১০১ মণের ‘বরকতি ড্যাগের’ খিচুড়ি, খেলেই নাকি রোগমুক্তি ও সন্তান লাভ

চলনবিলে অবাধে চলছে অতিথি পাখি শিকার

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:৪৪:০৮ অপরাহ্ন, বুধবার, ৭ ডিসেম্বর ২০১৬
  • ৯২০ বার

প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে বড়বিল, ডিকশি বিল ও চলনবিলসহ আশপাশের বিভিন্ন স্পটে অবাধে চলছে অতিথি পাখি শিকার করা হচ্ছে। প্রতিদিন বিভিন্ন গ্রুপে ভাগ হয়ে লইসেন্সধারী বন্দুক দিয়ে অতিথি পাখি শিকার করে বিভিন্ন হাট-বাজারে বিক্রি করারও অভিযোগ উঠেছে।

আবার অনেকে ফাঁদ পেতেও পাখি শিকার করে অর্থ উপার্জন করছেন। এভাবে পাখি শিকারের মহোৎসব চলতে থাকলে এক সময় বাংলাদেশে অতিথি পাখির অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না বলেও আশঙ্কা করছেন সচেতন মহল।

বিল এলাকায় বসবাসকারীরা জানিয়েছেন, গত অক্টোবর হতে প্রতিদিন ভোরে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে ১০-১২ টি গ্রুপে ভাগ হয়ে লাইসেন্স করা বন্দুক নিয়ে শিকারিরা চলনবিলের বিভিন্ন এলাকায় অতিথি পাখি শিকার করছেন। তাড়াশ এলাকার কৃষক আব্দুল আজিজ, চাটমোহরের হান্ডিয়াল এলাকার আকমল হোসেন, বড়াইগ্রামের আব্দুল জলিলসহ অন্য এলাকাবাসী জানান, বিগত কয়েক মাস ধরে শিকারিরা বিল এলাকায় চখা, লাল শিড়ি, বোতক, সরালি, চায়না হাঁস, রাজহাঁস, নাকেলি, কাচিচুড়া, দিঘীরি, সাড়শ, সাইকাক, চা-পাখি, সাদা হাঁস, বকসহ বিভিন্ন প্রকার দেশি ও অতিথি পাখি শিকার করে যাচ্ছে। আবার কোনো কোনো শিকারি শিকার করা পাখি বহন করতে না পারায় স্থানীয় হাট-বাজারে বিক্রি করছেন।

এলাকাবাসী আরো জানান, পাখি শিকারে সরকারে বাধা নিষেধ থাকলেও প্রশাসন ও সংশ্লিষ্ট বিভাগের চোখ ফাঁকি দিয়ে সকাল থেকে রাত ৮টা পর্যন্ত এসব পাখি শিকার করা হচ্ছে। অথচ এ ব্যাপারে প্রশাসনের কোনো পদক্ষেপ নেই। এলাকাবাসী পাখি শিকার বন্ধে জরুরী ভাবে সরকারের সংশ্লিষ্ট বিভাগের কাছে দাবি জানিয়েছেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

স্থানীয় সরকার নির্বাচন একক প্রার্থী নির্ধারণে প্রস্তুতি বিএনপিতে

চলনবিলে অবাধে চলছে অতিথি পাখি শিকার

আপডেট টাইম : ১১:৪৪:০৮ অপরাহ্ন, বুধবার, ৭ ডিসেম্বর ২০১৬