ঢাকা ০৩:৫৮ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

সুপ্রিম কোর্টে আরও এক হেল্পলাইন চালু, মিলবে আইনি সেবা

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:০৭:৪৪ অপরাহ্ন, সোমবার, ৬ জানুয়ারী ২০২৫
  • ১০৪ বার

বিচারপ্রার্থী জনগণকে দ্রুত ও নির্বিঘ্নে বিচারিক সেবা দেওয়ার লক্ষ্যে এবং তাদের অভিযোগ ও পরামর্শ সুপ্রিম কোর্ট প্রশাসনকে জানানোর লক্ষ্যে হেল্পলাইন নাম্বার ০১৩১৬১৫৪২১৬-এর পাশাপাশি আরও একটি হেল্পলাইন নাম্বার ০১৭৯৫৩৭৩৬৮০ যুক্ত করা হয়েছে। সেবাপ্রার্থীদের যেকোনো অভিযোগ ও পরামর্শ ওই দুটি হেল্পলাইন নাম্বারে জানানোর জন্য অনুরোধ করেছে সুপ্রিম কোর্ট প্রশাসন।

রবিবার (৫ জানুয়ারি) সুপ্রিম কোর্টের আপিল বিভাগের গণসংযোগ কর্মকর্তা মো. শফিকুল ইসলামের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এদিকে এই কর্মকর্তার পাঠানো গত বুধবারের আরেকটি বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, হেল্পলাইন সেবাটি চালু হওয়ার তিন মাস পার হওয়ার পর দেখা যায়, এ পর্যন্ত সারা দেশ থেকে আইনি পরামর্শ, মামলা সম্পর্কিত তথ্য ও অভিযোগ দাখিলসংক্রান্ত মোট ১ হাজার ৩টি ফোনকল গ্রহণ করা হয়েছে।

রবিবার পাঠানো বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নির্দেশক্রমে সুপ্রিম কোর্ট গত ২৬ সেপ্টেম্বর হেল্পলাইন সেবাটি চালু করে। মূলত সুপ্রিম কোর্টে আসা বিচারপ্রার্থী বা সেবাগ্রহীতা সুপ্রিম কোর্ট রেজিস্ট্রির কোনো শাখায় সেবা গ্রহণে যেকোনো প্রতিবন্ধকতার সম্মুখীন হলে বা সেবা গ্রহণসংক্রান্ত যেকোনো বিষয়ে অসুবিধার মুখোমুখি হলে ওই সেবাগ্রহীতাকে সহায়তা করার জন্য হেল্পলাইন নাম্বারটি চালু করা হয়।

হেল্পলাইন নাম্বারটি চালু হওয়ার পর সুপ্রিম কোর্টে আসা যেকোনো সেবাগ্রহীতা +৮৮ ০১৩১৬১৫৪২১৬ নাম্বারে সরাসরি ফোন কল অথবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে সুপ্রিম কোর্টে সেবা গ্রহণসংক্রান্ত প্রয়োজনীয় তথ্যসহ সেবা গ্রহণে সম্মুখীন কোনো প্রতিবন্ধকতার বিষয়ে পরামর্শ গ্রহণ করতে পারেন। সরকারি ছুটির দিন ছাড়া প্রতি রবি থেকে বৃহস্পতিবার সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত সুপ্রিম কোর্ট রেজিস্ট্রির একজন কর্মকর্তা এই হেল্পলাইন পরিচালনা করেন এবং সেবাগ্রহীতাকে প্রয়োজনীয় সাহায্য ও পরামর্শ দিয়ে থাকেন।

এদিকে গত বুধবার দেওয়া বিজ্ঞপ্তিতে বলা হয়, সুপ্রিম কোর্টের হেল্পলাইনে গত তিন মাসে বিভিন্ন জেলা আদালতের বিচারকের বিরুদ্ধে ১২টি অভিযোগ এসেছে। তা ছাড়া হাইকোর্ট বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে ৩টি, জেলা আদালতের কর্মচারীদের বিরুদ্ধে ১২টি এবং আইনজীবীদের বিরুদ্ধে ৬টি অভিযোগ এসেছে। অভিযোগ সম্পর্কে যথাযথ ব্যবস্থা নিতে আইনি পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।

প্রথম তিন মাসে গ্রহণ করা ১ হাজার ৩টি ফোনকলের মধ্যে আইনি পরামর্শ বা সেবা গ্রহণের জন্য ৬০৪টি কল আসে। তা ছাড়া বিভিন্ন মামলার তথ্য জানতে চেয়ে কল আসে ৩৪৪টি। সব কটি কলের ক্ষেত্রেই সেবাগ্রহীতাদের তাৎক্ষণিকভাবে তথ্য দেওয়া হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

সুপ্রিম কোর্টে আরও এক হেল্পলাইন চালু, মিলবে আইনি সেবা

আপডেট টাইম : ১২:০৭:৪৪ অপরাহ্ন, সোমবার, ৬ জানুয়ারী ২০২৫