ঢাকা ০১:৫২ অপরাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
স্থানীয় সরকার নির্বাচন একক প্রার্থী নির্ধারণে প্রস্তুতি বিএনপিতে নেপালে আকস্মিক বন্যায় নিহত বেড়ে ৬২৩, নিখোঁজ ২৪৮২ অটোরিকশাচালক থেকে কোটিপতি, আ.লীগ পুনর্বাসনের কারিগর কে এই ফিরোজ জেনে নিন বিনাখরচে কিভাবে মালয়েশিয়ায় যাওয়া যাবে নেপালে শুটিংয়ে গিয়ে তাণ্ডবের মুখোমুখি অপু, অল্পের জন্য প্রাণে রক্ষা ৪২ কি.মি. যানজট: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে আটকা শত শত গাড়ি ২৮ সেপ্টেম্বরের মধ্যে সব উপজেলায় আহ্বায়ক কমিটি গঠনের নির্দেশ এনসিপির সারা দেশে বিশেষ অভিযানের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিয়েছেন আইরিন খান ১০১ মণের ‘বরকতি ড্যাগের’ খিচুড়ি, খেলেই নাকি রোগমুক্তি ও সন্তান লাভ

ইরান যুদ্ধে ট্রাম্পের নতি স্বীকার: ৪৮ ঘণ্টার আল্টিমেটাম থেকে পিছুটান

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:৪০:০৯ অপরাহ্ন, সোমবার, ২৩ মার্চ ২০২৬
  • ৭৯ বার

দীর্ঘ উত্তেজনার পর মধ্যপ্রাচ্যে সংঘাত নিরসনে নাটকীয় মোড় নিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড জে. ট্রাম্প। গত কয়েক সপ্তাহের আক্রমণাত্মক অবস্থানের পর অবশেষে ইরানের ওপর বড় ধরনের সামরিক হামলার সিদ্ধান্ত থেকে সাময়িক বিরতি ঘোষণা করেছেন তিনি। ইরানের জ্বালানি ও বিদ্যুৎ অবকাঠামোতে পরিকল্পিত হামলা আগামী পাঁচ দিনের জন্য স্থগিত করার নির্দেশ দিয়েছেন ট্রাম্প।

সোমবার (২৩ মার্চ) নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ‘ট্রুথ সোশ্যাল’-এ এক বার্তায় ট্রাম্প এই ঘোষণা দেন। মূলত গত দুই দিন ধরে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলা ‘ফলপ্রসূ’ আলোচনার প্রেক্ষাপটে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানানো হয়।

পোস্টে প্রেসিডেন্ট ট্রাম্প তার স্বভাবসুলভ ক্যাপিটাল লেটারে লেখা পোস্টে জানান, “আমি অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি যে, গত দুই দিনে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে অত্যন্ত গঠনমূলক ও ফলপ্রসূ আলোচনা হয়েছে। আমাদের লক্ষ্য মধ্যপ্রাচ্যে বিদ্যমান সমস্ত শত্রুতার একটি পূর্ণাঙ্গ ও স্থায়ী সমাধান করা।”

তিনি আরও যোগ করেন, “এই আলোচনার ইতিবাচক ধারা বজায় রাখতে আমি প্রতিরক্ষা দপ্তরকে আগামী পাঁচ দিনের জন্য ইরানের বিদ্যুৎ কেন্দ্র এবং জ্বালানি অবকাঠামোতে যেকোনো ধরনের সামরিক হামলা স্থগিত রাখার নির্দেশ দিয়েছি। তবে এই বিরতি চলমান আলোচনার সফলতার ওপর নির্ভর করবে।”

এর আগে গত শনিবার ট্রাম্প ইরানকে ৪৮ ঘণ্টার চরমপত্র দিয়েছিলেন। তিনি হুমকি দিয়েছিলেন যে, ইরান যদি ‘হরমুজ প্রণালী’ সম্পূর্ণ উন্মুক্ত না করে, তবে তাদের বড় বড় বিদ্যুৎ কেন্দ্রগুলো গুঁড়িয়ে দেওয়া হবে। সেই সময়সীমা পার হওয়ার কয়েক ঘণ্টা আগেই আলোচনার মাধ্যমে এই সিদ্ধান্ত পরিবর্তন করলেন তিনি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

স্থানীয় সরকার নির্বাচন একক প্রার্থী নির্ধারণে প্রস্তুতি বিএনপিতে

ইরান যুদ্ধে ট্রাম্পের নতি স্বীকার: ৪৮ ঘণ্টার আল্টিমেটাম থেকে পিছুটান

আপডেট টাইম : ১১:৪০:০৯ অপরাহ্ন, সোমবার, ২৩ মার্চ ২০২৬