ঢাকা ০৯:৩৮ পূর্বাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সমুদ্রের বেলাভূমিতে সাদিয়া আয়মানের ‌‘একটুখানি জাদু’ বোল্টের চেয়েও দ্রুত দৌড়ানো সেই চীনা রোবটের নতুন চমক মহানবী মুহাম্মদ (সা.) : সব সৃষ্টির শ্রেষ্ঠ যিনি প্রধানমন্ত্রী ইসলামের আদর্শ বাংলাদেশে প্রতিষ্ঠা করছেন: মঈন খান চুলে রং করার পর যত্ন নেবেন যেভাবে নেপালে বন্যা: প্রাণহানির ঘটনায় প্রধানমন্ত্রীর শোক, সহযোগিতার বার্তা নবীজি (সা.)-এর আদর্শ অনুসরণ ছাড়া বিশ্ব পরিস্থিতির পরিবর্তন সম্ভব নয় : ডিএসসিসি প্রশাসক চারণভূমি সুরক্ষা ও টেকসই ব্যবস্থাপনায় স্থানীয় জনগোষ্ঠীকে সম্পৃক্ত করার আহ্বান পরিবেশমন্ত্রীর ফ্যাসিবাদ ঠেকাতে সুস্পষ্ট রোডম্যাপ করতে হবে: আইনমন্ত্রী মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের বিষয়টি বিবেচনা করছে বাংলাদেশ: শামা ওবায়েদ

এসএসসি পরীক্ষার প্রবেশপত্র বিতরণের তারিখ ঘোষণা

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৪:৩৭:৪৬ অপরাহ্ন, রবিবার, ২২ মার্চ ২০২৬
  • ৭৩ বার

২০২৬ এসএসসি পরীক্ষার প্রবেশপত্র (অ্যাডমিট কার্ড) বিতরণের তারিখ চূড়ান্ত করেছে ঢাকা শিক্ষা বোর্ড। আগামী ৫ ও ৬ এপ্রিল কেন্দ্রসচিবদের মাঝে এই প্রবেশপত্র বিতরণ করা হবে। পরবর্তীতে কেন্দ্রসচিবরা তাদের আওতাধীন শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর মাঝে ৭ এপ্রিল প্রবেশপত্র হস্তান্তর করবেন।

বোর্ডের নির্দেশনা অনুযায়ী, কেন্দ্রসচিব নিজে অথবা তার প্রাধিকারপ্রাপ্ত কোনো শিক্ষক সত্যায়িত স্বাক্ষরসহ অফিস চলাকালীন বোর্ড থেকে প্রবেশপত্র সংগ্রহ করতে পারবেন। তবে কোনো অবস্থাতেই শিক্ষক ব্যতীত অন্য কোনো ব্যক্তিকে প্রবেশপত্র গ্রহণের ক্ষমতা দেওয়া যাবে না। ৭ এপ্রিল কেন্দ্রসচিবরা তার কেন্দ্রের অধীনস্থ সকল স্কুলকে প্রবেশপত্র বুঝিয়ে দেবেন।

প্রবেশপত্র হাতে পাওয়ার পর শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের তা নিবিড়ভাবে যাচাই করার নির্দেশ দেওয়া হয়েছে। যদি কোনো পরীক্ষার্থীর নাম, বাবা-মায়ের নাম, রোল নম্বর বা রেজিস্ট্রেশন নম্বরে কোনো ভুল থাকে কিংবা প্রবেশপত্র কম-বেশি হয়, তবে তা আগামী ৮ এপ্রিল থেকে ১৯ এপ্রিলের মধ্যে সংশোধন করে নিতে হবে।

সংশোধনের জন্য নির্ধারিত ছক অনুযায়ী মাধ্যমিক শাখার উপ-পরীক্ষা নিয়ন্ত্রকের কাছে আবেদনপত্র জমা দিতে হবে। বিজ্ঞপ্তিতে সতর্ক করে বলা হয়েছে, এই সময়ের মধ্যে ভুল সংশোধন না করলে পরীক্ষায় কোনো জটিলতা তৈরি হলে সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানই দায়ী থাকবেন।

আবেদনপত্রে পরীক্ষার্থীর নাম, পিতা ও মাতার নাম, রোল ও রেজিস্ট্রেশন নম্বর, ভুলের বিবরণ এবং সঠিক তথ্যের স্পষ্ট উল্লেখ থাকতে হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সমুদ্রের বেলাভূমিতে সাদিয়া আয়মানের ‌‘একটুখানি জাদু’

এসএসসি পরীক্ষার প্রবেশপত্র বিতরণের তারিখ ঘোষণা

আপডেট টাইম : ০৪:৩৭:৪৬ অপরাহ্ন, রবিবার, ২২ মার্চ ২০২৬