ঢাকা ০৬:২৯ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
‘ভুয়া সংবাদ থেকে সাবধান’, পদত্যাগের গুজবে ফজলুর রহমানের সতর্কবার্তা ওসমান ফারুকের বিকল্প হিসেবে ইশতিয়াক আজিজ উলফাতকে চান করিমগঞ্জ-তাড়াইলের মুক্তিযোদ্ধা ও নেতাকর্মীরা আমন ধান নিয়ে বিপাকে কৃষক সোনালি আমনে হাসি, উৎপাদন খরচে দীর্ঘশ্বাস মালয়েশিয়ায় সাঁড়াশি অভিযান, ১৫২ বাংলাদেশিসহ আটক ৪৮৯ সৌরবিদ্যুৎ স্থাপনে ২১ হাজার গ্রাহককে সুখবর দিল পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন শিখা অনির্বাণে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা চলবে ড্রোন নজরদারি ঢাকাসহ আট জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন দেশে তরুণরা কাজের সুযোগ পাচ্ছে কম সশস্ত্র বাহিনী দিবসে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ

ঈদে নতুন নৌরুটে লঞ্চ সার্ভিস চালু ১৭ মার্চ

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৮:৩০:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ১৩ মার্চ ২০২৬
  • ১০১ বার

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে যাত্রীদের যাতায়াত সহজ করতে আগামী ১৭ মার্চ থেকে রাজধানী সংলগ্ন কয়েকটি গুরুত্বপূর্ণ নৌরুটে লঞ্চ ও স্টিমার সার্ভিস চালু করা হচ্ছে।

নৌপরিবহন মন্ত্রণালয় জানায়, কাঞ্চন ব্রিজ সংলগ্ন শিমুলিয়া ট্যুরিস্ট ঘাট থেকে শিমুলিয়া–ডেমরা–চাঁদপুর–বরিশাল নৌরুটে লঞ্চ ও স্টিমার চলাচল শুরু হবে। একই সঙ্গে ঢাকার বসিলা লঞ্চঘাট থেকে বসিলা–সদরঘাট–ইলিশা–গলাচিপা নৌরুটেও নিয়মিত লঞ্চ সার্ভিস চালু করা হবে।

মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে, ঈদযাত্রায় দক্ষিণাঞ্চলগামী বিপুল সংখ্যক যাত্রীর চাপ বিবেচনায় রেখে এ উদ্যোগ নেওয়া হয়েছে। নতুন এই নৌরুট চালু হলে রাজধানী ও আশপাশের এলাকার যাত্রীদের জন্য যাতায়াত আরও সহজ হবে এবং সদরঘাটের ওপর চাপও কিছুটা কমবে।

সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, ঈদকে কেন্দ্র করে নৌপথে যাত্রীদের নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় ভ্রমণ নিশ্চিত করতে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হয়েছে। পাশাপাশি ঘাট ব্যবস্থাপনা, নিরাপত্তা ও যাত্রীসেবা জোরদার করা হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

‘ভুয়া সংবাদ থেকে সাবধান’, পদত্যাগের গুজবে ফজলুর রহমানের সতর্কবার্তা

ঈদে নতুন নৌরুটে লঞ্চ সার্ভিস চালু ১৭ মার্চ

আপডেট টাইম : ০৮:৩০:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ১৩ মার্চ ২০২৬