ঢাকা ০৫:৫৩ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ডাকাত আতঙ্কে পর্যটকশূন্য কিশোরগঞ্জের হাওর ভেঙে পড়েছে পর্যটন অর্থনীতি, বিপাকে হাজারো মানুষের জীবিকা শিক্ষার্থীদের স্বার্থই সরকারের অগ্রাধিকার: মাহদী আমিন ফের লঘুচাপ সৃষ্টির আভাস, আবহাওয়া নিয়ে নতুন বার্তা অধিদপ্তরের চলতি অর্থবছরেই ৪১ লাখ নতুন ফ্যামিলি কার্ড দেবে সরকার দক্ষ মানবসম্পদ গড়ে তোলা সরকারের প্রধান নীতিগত অগ্রাধিকার : প্রধানমন্ত্রী সংসদে ‘ব্যক্তিগত মন্তব্য’ নিয়ে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী আদমদীঘিতে কাঁচা মরিচের দামে ‘সেঞ্চুরি’, স্বস্তিতে কৃষক ব্রয়লার মুরগি খাওয়া কতটা নিরাপদ ‘ব্রয়লার মুরগি’ মন্তব্য নিয়ে যে ব্যাখ্যা দিলেন ছাত্রদলের নাছির দেশের যেসব অঞ্চলে রাত ১টার মধ্যে ঝড়ের আভাস

গণতন্ত্র টিকিয়ে রাখতে স্বাধীন সাংবাদিকতা অপরিহার্য: তথ্যমন্ত্রী

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৮:২৫:২৯ অপরাহ্ন, শুক্রবার, ১৩ মার্চ ২০২৬
  • ৪৩ বার

তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেন, গণতন্ত্র ছাড়া কোনো আধুনিক রাষ্ট্র গড়ে ওঠে না এবং যে দেশে গণতন্ত্র নেই, সে দেশ অন্ধকারে নিমজ্জিত থাকে। গণতন্ত্রের মূল শক্তি হলো স্বাধীন সাংবাদিকতা। তাই বর্তমান সরকারের অন্যতম প্রধান লক্ষ্য গণমাধ্যম ও সাংবাদিকতার পূর্ণ স্বাধীনতা নিশ্চিত করা।

আজ শুক্রবার বেলা সাড়ে ১১টায় বগুড়া শহরের একটি কনভেনশন সেন্টারে বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টআয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। রাজশাহী বিভাগের সাত জেলার সাংবাদিকদের আর্থিক অনুদান এবং সাংবাদিক পরিবারের মেধাবী সন্তানদের মধ্যে শিক্ষাবৃত্তির চেক বিতরণ উপলক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

তথ্যমন্ত্রী বলেন, গণতন্ত্রের ভিত শক্ত রাখতে হলে জবাবদিহিতার সংস্কৃতি গড়ে তুলতে হবে। বিগত ফ্যাসিস্ট আমলে দেশে জবাবদিহির অভাব ছিল বলেই স্বৈরাচারী প্রবণতা তৈরি হয়েছিল। বর্তমান সরকার সেই সংস্কৃতিকে শক্ত ভিত্তির ওপর দাঁড় করাতে চায়, যাতে ভবিষ্যতে আর কোনো স্বৈরাচার জন্ম নিতে না পারে।

সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, সাংবাদিকতা একটি জ্ঞানভিত্তিক পেশা। এই পেশায় হয়তো বিত্তশালী হওয়া যায় না, তবে দেশ গড়ার কাজে সাংবাদিকদের মেধা, সততা ও দায়িত্ববোধের কোনো বিকল্প নেই। সাংবাদিকদের মর্যাদা ও নিরাপত্তা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর। এ জন্য সাংবাদিক কল্যাণ ট্রাস্টকে আরও শক্তিশালী করার উদ্যোগ নেওয়া হবে।

বর্তমান সময়ে সিটিজেন সাংবাদিকতার প্রসঙ্গ টেনে জহির উদ্দিন স্বপন বলেন, প্রযুক্তির দ্রুত পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে মূলধারার গণমাধ্যমকে টিকিয়ে রাখতে একটি শক্তিশালী মিডিয়া ইকোসিস্টেম গড়ে তুলতে হবে। এ লক্ষ্যে সরকার গণমাধ্যম খাতকে আধুনিকায়নের পরিকল্পনা হাতে নিয়েছে।

বগুড়াবাসীর দীর্ঘদিনের দাবির প্রসঙ্গ উল্লেখ করে জহির উদ্দিন স্বপন ঘোষণা দেন, বগুড়ায় শিগগিরই বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) ও বাংলাদেশ বেতারের আঞ্চলিক কেন্দ্র চালুর জন্য কার্যকর পদক্ষেপ নেওয়া হবে। পাশাপাশি বগুড়া প্রেসক্লাবের পূর্ণাঙ্গ ভবন নির্মাণের দায়িত্বও তিনি গ্রহণ করেছেন বলে জানান।

তিনি আরও বলেন, সরকার ইতোমধ্যে জনগণের কল্যাণে ফ্যামিলি কার্ড বিতরণ, কৃষক কার্ড চালু এবং কৃষিঋণ মওকুফসহ বিভিন্ন সামাজিক ও অর্থনৈতিক উদ্যোগ বাস্তবায়ন করেছে। সাংবাদিকদের জন্য দেওয়া সহায়তাকে তিনি কোনো দয়া বা অনুদান নয়, বরং গণমাধ্যমকে শক্তিশালী করার একটি বিনিয়োগ হিসেবে উল্লেখ করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন বলেন, সাংবাদিকতা এমন একটি পেশা যেখানে সত্য ও ন্যায়ের প্রশ্নে মাথা নত করা যায় না। তিনি সাংবাদিকদের যেকোনো অপশক্তির চাপের কাছে আপস না করার আহ্বান জানান এবং এই অনুদান ও শিক্ষাবৃত্তিকে সাংবাদিকদের অধিকার হিসেবে বিবেচনা করার কথা বলেন।

এর আগে স্বাগত বক্তব্যে বগুড়া প্রেসক্লাবের সভাপতি রেজাউল হাসান রানু স্থানীয় সাংবাদিকদের পক্ষ থেকে বগুড়ায় বিটিভি ও বেতারের কার্যক্রম চালু এবং বাংলাদেশ প্রেস ইনস্টিটিউটের (পিআইবি) একটি উত্তরাঞ্চলীয় কার্যালয় স্থাপনের দাবি জানান।

বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আব্দুল বাছিরের (বাছির জামাল) সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বগুড়ার জেলা প্রশাসক মো. তৌফিকুর রহমান, জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা, ট্রাস্টের উপপরিচালক (অর্থ ও প্রশাসন) এ বি এম রফিকুল ইসলাম, সাংবাদিক ইউনিয়ন বগুড়ার সভাপতি গণেশ দাস, দৈনিক করতোয়ার সম্পাদক মোজাম্মেল হক লালু এবং বগুড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ।

সাংবাদিক ইউনিয়ন বগুড়ার সাধারণ সম্পাদক এস এম আবু সাঈদের সঞ্চালনায় অনুষ্ঠানে রাজশাহী বিভাগের সাত জেলার মোট ৫১ জন সাংবাদিককে আর্থিক সহায়তা এবং ৪৬ জন মেধাবী শিক্ষার্থীকে শিক্ষাবৃত্তির চেক প্রদান করা হয়। ৪৬ জন মেধাবী শিক্ষার্থীকে শিক্ষাবৃত্তির চেক প্রদান করা হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ডাকাত আতঙ্কে পর্যটকশূন্য কিশোরগঞ্জের হাওর ভেঙে পড়েছে পর্যটন অর্থনীতি, বিপাকে হাজারো মানুষের জীবিকা

গণতন্ত্র টিকিয়ে রাখতে স্বাধীন সাংবাদিকতা অপরিহার্য: তথ্যমন্ত্রী

আপডেট টাইম : ০৮:২৫:২৯ অপরাহ্ন, শুক্রবার, ১৩ মার্চ ২০২৬