ঢাকা ১২:৫৩ পূর্বাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বৃহত্তর ময়মনসিংহের উন্নয়নে সমন্বিত উদ্যোগের তাগিদ তথ্য প্রতিমন্ত্রীর অস্তিত্বসংকটে বুড়িগঙ্গা ২০২৪-এর জুলাই গণঅভ্যুত্থান প্রবাস থেকে যত প্রতিরোধ মেঘনার এক ইলিশ বিক্রি হলো ১০ হাজার টাকায় মাওলানা মাহমুদ মাদানী ইসরাইলে অস্ত্র সরবরাহ মানবতা ও ভারতের নৈতিক মর্যাদার জন্য কলঙ্ক অতিরিক্ত বিদ্যুৎ বিল নিয়ে অপপ্রচার চালানো হচ্ছে ৫ আগস্ট সংবাদপত্রে ছুটি বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার আধুনিক শিক্ষার সঙ্গে মূল্যবোধভিত্তিক শিক্ষার সমন্বয়ে কাজ করবে আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউট : সেনাপ্রধান শেখ হাসিনা যেন ভারতের ভূখণ্ড ব্যবহার করে রাজনৈতিক বক্তব্য দিতে না পারে: দিনেশ ত্রিবেদীকে হুমায়ুন কবির

বেঁচে আছেন আয়াতুল্লাহ আলী খামেনির স্ত্রী মনসুরেহ

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৭:৫৩:৩১ অপরাহ্ন, শুক্রবার, ১৩ মার্চ ২০২৬
  • ৬০ বার

ইরানের সদ্যপ্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির স্ত্রী মনসুরেহ খোজাস্তেহ বাগেরজাদেহ বেঁচে আছেন। খবরটি নিশ্চিত করেছে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম। এর আগে তেহরানে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যৌথ হামলায় স্বামীর সঙ্গে তিনিও নিহত হয়েছেন বলে গুঞ্জন ছড়িয়ে পড়েছিল।

ইরানি বার্তা সংস্থা ফার্স নিউজ বৃহস্পতিবার (১২ মার্চ) এক প্রতিবেদনে জানায়, বাগেরজাদেহ ওই হামলা থেকে বেঁচে গেলেও তিনি গুরুতর আহত হয়েছেন। আগের যে খবরগুলোতে তার মৃত্যুর কথা বলা হয়েছিল, সেগুলো সঠিক ছিল না।

এর আগে ইরানের কয়েকটি গণমাধ্যম জানায়, হামলায় পাওয়া আঘাতের কারণেই তিনি মারা গেছেন। এমনকি ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা তাসনিম নিউজ দাবি করেছিল, তিনি কোমায় চলে গিয়েছিলেন। তবে ফার্স নিউজ পরে জানায়, প্রাথমিক আহত হওয়ার খবর ভুলভাবে ব্যাখ্যা করার কারণেই তার মৃত্যুর গুঞ্জন ছড়িয়ে পড়ে।ণ

উল্লেখ্য, মাশহাদে একটি শিয়া পরিবারে জন্ম নেওয়া মানসুরেহ বাগেরজাদেহ ১৯৬৪ সালে মাত্র ১৭ বছর বয়সে আলী খামেনিকে বিয়ে করেন। তাদের রয়েছে ছয় সন্তান। রাজনৈতিক সংগ্রামের কঠিন সময়, কারাবাস ও নানা অনিশ্চয়তার মধ্যে স্ত্রীর সমর্থনের কথা অতীতে বহুবার কৃতজ্ঞতার সঙ্গে উল্লেখ করেছিলেন খামেনি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বৃহত্তর ময়মনসিংহের উন্নয়নে সমন্বিত উদ্যোগের তাগিদ তথ্য প্রতিমন্ত্রীর

বেঁচে আছেন আয়াতুল্লাহ আলী খামেনির স্ত্রী মনসুরেহ

আপডেট টাইম : ০৭:৫৩:৩১ অপরাহ্ন, শুক্রবার, ১৩ মার্চ ২০২৬