ঢাকা ১২:৫৭ পূর্বাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সমুদ্রের বেলাভূমিতে সাদিয়া আয়মানের ‌‘একটুখানি জাদু’ বোল্টের চেয়েও দ্রুত দৌড়ানো সেই চীনা রোবটের নতুন চমক মহানবী মুহাম্মদ (সা.) : সব সৃষ্টির শ্রেষ্ঠ যিনি প্রধানমন্ত্রী ইসলামের আদর্শ বাংলাদেশে প্রতিষ্ঠা করছেন: মঈন খান চুলে রং করার পর যত্ন নেবেন যেভাবে নেপালে বন্যা: প্রাণহানির ঘটনায় প্রধানমন্ত্রীর শোক, সহযোগিতার বার্তা নবীজি (সা.)-এর আদর্শ অনুসরণ ছাড়া বিশ্ব পরিস্থিতির পরিবর্তন সম্ভব নয় : ডিএসসিসি প্রশাসক চারণভূমি সুরক্ষা ও টেকসই ব্যবস্থাপনায় স্থানীয় জনগোষ্ঠীকে সম্পৃক্ত করার আহ্বান পরিবেশমন্ত্রীর ফ্যাসিবাদ ঠেকাতে সুস্পষ্ট রোডম্যাপ করতে হবে: আইনমন্ত্রী মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের বিষয়টি বিবেচনা করছে বাংলাদেশ: শামা ওবায়েদ

শিক্ষক-কর্মচারীদের উৎসব ভাতা বিল জমা দেওয়ার বিষয়ে অধিদফতরের নির্দেশনা

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:০০:১৩ অপরাহ্ন, সোমবার, ২ মার্চ ২০২৬
  • ৯৪ বার

এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের ঈদুল ফিতরের উৎসব ভাতার টাকা ইএফটির মাধ্যমে পাঠাতে আগামী ৪ মার্চের মধ্যে বিল জমা দেওয়ার নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতর।

সোমবার (২ মার্চ) জারি করা এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী ৪ মার্চের মধ্যে সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানদের অনলাইনে বিল সাবমিট করতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে বিল জমা না দিলে শিক্ষক-কর্মচারীদের ভাতা প্রাপ্তিতে বিলম্ব হতে পারে।

এতে আরও বলা হয়, ২০২৫ সালের ১ জানুয়ারি থেকে এমপিওভুক্তদের বেতন-ভাতা ইএফটি পদ্ধতিতে সরাসরি তাদের নিজ নিজ ব্যাংক হিসাবে পাঠানো হচ্ছে। একই বছরের আগস্ট মাস থেকে প্রতিষ্ঠান প্রধানদের মাধ্যমে অনলাইনে বিল সাবমিট করার ব্যবস্থা চালু করা হয়েছে। এজন্য প্রতিষ্ঠান প্রধানদের নিজস্ব আইডি ও পাসওয়ার্ড ব্যবহার করে ইএমআইএস সিস্টেমের এমপিও-ইএফটি মডিউলে প্রবেশ করে বিল দাখিল করতে হচ্ছে।

প্রতিষ্ঠান প্রধানদের প্রত্যেক শিক্ষক-কর্মচারীর জন্য পৃথকভাবে বিধি অনুযায়ী প্রাপ্য অর্থ নির্ধারণ করে বিল জমা দিতে বলা হয়েছে। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতেই ভাতা প্রেরণ করা হবে এবং কোনো ভুল তথ্যের কারণে টাকা পাঠানোর সমস্যা হলে বা অতিরিক্ত টাকা দেওয়া হলে তার সম্পূর্ণ দায় প্রতিষ্ঠান প্রধানের ওপর বর্তাবে।

এছাড়া, কোনো শিক্ষক বা কর্মচারী মৃত্যুবরণ, পদত্যাগ, সাময়িক বরখাস্ত বা অনুমোদনহীন অনুপস্থিতিতে থাকলে সংশ্লিষ্ট মাসে তার প্রাপ্যতা অনুযায়ী বিল নির্ধারণ করতে হবে। প্রয়োজনে আংশিক বা পূর্ণ বেতন কর্তনের বিষয়ও বিল সাবমিটের সময় উল্লেখ করতে হবে।

অধিদফতর আরও জানায়, শুধুমাত্র যাচাইকৃত বৈধ জনবলের তথ্যই বর্তমানে বিল সাবমিট অপশনে যুক্ত হয়েছে। যাদের তথ্য এখনও সঠিক নয়, তা যাচাই শেষে পরবর্তীতে যুক্ত করা হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সমুদ্রের বেলাভূমিতে সাদিয়া আয়মানের ‌‘একটুখানি জাদু’

শিক্ষক-কর্মচারীদের উৎসব ভাতা বিল জমা দেওয়ার বিষয়ে অধিদফতরের নির্দেশনা

আপডেট টাইম : ১১:০০:১৩ অপরাহ্ন, সোমবার, ২ মার্চ ২০২৬