ঢাকা ০১:০১ অপরাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
১০১ মণের ‘বরকতি ড্যাগের’ খিচুড়ি, খেলেই নাকি রোগমুক্তি ও সন্তান লাভ দুর্নীতি-শর্টকাটে দ্রুত বড়লোক হওয়ার চেষ্টা নয়, আদর্শ আইনজীবী হতে হবে: আইনমন্ত্রী রাষ্ট্রপতিকে অভিনন্দন জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন এআই ব্যবহার করে মানুষের মৌলিক অধিকার ক্ষুণ্ন করা যাবে না: প্রধান বিচারপতি সমুদ্রের বেলাভূমিতে সাদিয়া আয়মানের ‌‘একটুখানি জাদু’ বোল্টের চেয়েও দ্রুত দৌড়ানো সেই চীনা রোবটের নতুন চমক মহানবী মুহাম্মদ (সা.) : সব সৃষ্টির শ্রেষ্ঠ যিনি প্রধানমন্ত্রী ইসলামের আদর্শ বাংলাদেশে প্রতিষ্ঠা করছেন: মঈন খান চুলে রং করার পর যত্ন নেবেন যেভাবে নেপালে বন্যা: প্রাণহানির ঘটনায় প্রধানমন্ত্রীর শোক, সহযোগিতার বার্তা

উচ্চমান সহকারী-কম্পিউটার অপারেটর থেকে ৮২ জনকে সহকারী শিক্ষা অফিসারে পদোন্নতি

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:৩১:৪২ পূর্বাহ্ন, বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬
  • ৮৪ বার

Oplus_16908288

শিক্ষা মন্ত্রণালয়ের অধীন মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) ও এর আওতাধীন বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত ৮২ জন কর্মচারীকে ‘সহকারী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার’ পদে পদোন্নতি দেওয়া হয়েছে। এ সংক্রান্ত প্রজ্ঞাপন গত সোমবার (২৩ ফেব্রুয়ারি) জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়।

প্রজ্ঞাপনে জানানো হয়, বাংলাদেশ সরকারি কর্ম কমিশন সচিবালয়ের ২০২৪ সালের ৪ সেপ্টেম্বরের স্মারকের সুপারিশের আলোকে এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (কর্মচারী) নিয়োগ বিধিমালা-২০২১ অনুসারে এ পদোন্নতি প্রদান করা হয়েছে। পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদের জাতীয় বেতন স্কেল-২০১৫ অনুযায়ী ১৬,০০০-৩৮,৬৪০ টাকা বেতনক্রমে (দ্বিতীয় শ্রেণি, গ্রেড-১০) পদায়ন করা হয়েছে। একই সঙ্গে তাঁদের নামের পাশে কর্মস্থল নির্ধারণ করে দেওয়া হয়েছে।

পদোন্নতি পাওয়া এসব কর্মকর্তা এর আগে সাঁটলিপিকার কাম কম্পিউটার অপারেটর, প্রধান সহকারী, উচ্চমান সহকারী, হিসাবরক্ষকসহ বিভিন্ন পদে দায়িত্ব পালন করছিলেন।

সংশ্লিষ্টরা আশা করছেন, নতুন পদোন্নতির মাধ্যমে মাঠপর্যায়ের মাধ্যমিক শিক্ষা ব্যবস্থাপনায় গতি ও দক্ষতা আরও বাড়বে।

তালিকা দেখতে:
https://shed.gov.bd/pages/moedu-office-orders/%E0%A6%B8%E0%A6%B9%E0%A6%95%E0%A6%BE%E0%A6%B0%E0%A7%80-%E0%A6%89%E0%A6%AA%E0%A6%9C%E0%A7%87%E0%A6%B2%E0%A6%BE-%E0%A6%AE%E0%A6%BE%E0%A6%A7%E0%A7%8D%E0%A6%AF%E0%A6%AE%E0%A6%BF%E0%A6%95-%E0%A6%B6%E0%A6%BF%E0%A6%95%E0%A7%8D%E0%A6%B7%E0%A6%BE-%E0%A6%85%E0%A6%AB%E0%A6%BF%E0%A6%B8%E0%A6%BE%E0%A6%B0-%E0%A6%AA%E0%A6%A6%E0%A7%87-%E0%A6%AA%E0%A6%A6%E0%A7%8B%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%A8%E0%A6%A4%E0%A6%BF-%E0%A6%AA%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%A6%E0%A6%BE%E0%A6%A8-tjs7mb-699c55bd9ccf6fa1f391b1cc⁠

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

১০১ মণের ‘বরকতি ড্যাগের’ খিচুড়ি, খেলেই নাকি রোগমুক্তি ও সন্তান লাভ

উচ্চমান সহকারী-কম্পিউটার অপারেটর থেকে ৮২ জনকে সহকারী শিক্ষা অফিসারে পদোন্নতি

আপডেট টাইম : ১২:৩১:৪২ পূর্বাহ্ন, বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬