ঢাকা ০৮:৫১ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
‘ভুয়া সংবাদ থেকে সাবধান’, পদত্যাগের গুজবে ফজলুর রহমানের সতর্কবার্তা ওসমান ফারুকের বিকল্প হিসেবে ইশতিয়াক আজিজ উলফাতকে চান করিমগঞ্জ-তাড়াইলের মুক্তিযোদ্ধা ও নেতাকর্মীরা আমন ধান নিয়ে বিপাকে কৃষক সোনালি আমনে হাসি, উৎপাদন খরচে দীর্ঘশ্বাস মালয়েশিয়ায় সাঁড়াশি অভিযান, ১৫২ বাংলাদেশিসহ আটক ৪৮৯ সৌরবিদ্যুৎ স্থাপনে ২১ হাজার গ্রাহককে সুখবর দিল পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন শিখা অনির্বাণে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা চলবে ড্রোন নজরদারি ঢাকাসহ আট জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন দেশে তরুণরা কাজের সুযোগ পাচ্ছে কম সশস্ত্র বাহিনী দিবসে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ

যুক্তরাষ্ট্রের শীর্ষ সামরিক কমকর্তার বার্তা ভুলভাবে উপস্থাপনের দাবি ট্রাম্পের

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:২৪:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬
  • ১২০ বার

ইরান সম্ভাব্য সামরিক হামলা নিয়ে যুক্তরাষ্ট্রের শীর্ষ সামরিক কমকর্তার সতর্কবার্তা গণমাধ্যমে ভুলভাবে উপস্থাপনের দাবি তুলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

সম্প্রতি মার্কিন গণমাধ্যমগুলো যুক্তরাষ্ট্রের জয়েন্ট চিফস অব স্টাফের চেয়ারম্যান ড্যান কেইনের বরাতে বলে, ইরানে হামলার পদক্ষেপ যুক্তরাষ্ট্রকে দীর্ঘস্থায়ী সংঘাতে জড়িয়ে ফেলার ঝুঁকি তৈরি করবে। পাশাপাশি মার্কিন সেনাদের হতাহতের শঙ্কাও রয়েছে। এমনকি যুক্তরাষ্ট্রের হামলার পর ইরান পাল্টা হামলা চালালে, পরিস্থিতি মোকাবেলায় প্রয়োজনীয় অস্ত্র ও আঞ্চলিক মিত্রদের সমর্থন নিয়েও প্রশ্ন তোলা হয়।

এস খবরকে ‘ফেক নিউজ’ আখ্যা দিয়ে প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, জেনারেল কেইন যুদ্ধের বিরোধিতা করেননি। সম্ভাব্য যুদ্ধ নিয়ে প্রকাশিত খবরগুলো ইচ্ছাকৃতভাবে ভুলভাবে উপস্থাপন করা হচ্ছে।

জেনারেল কেইনের দফতর জানিয়েছে, তারা শুধু সামরিক ঝুঁকি, প্রভাব ও বিকল্প নিয়ে পরামর্শ দিতে পারে। সিদ্ধান্ত নেওয়ার কাজ করবেন রাজনৈতিক নেতারা।

এদিকে, এক মাস্টারপ্ল্যান হাতে নিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। যুক্তরাষ্ট্র বা শত্রুদের হামলায় সর্বোচ্চ নেতা নিহত বা অপহরণ হলে পরবর্তি দায়িত্ব পালন করবেন ইরানের জাতীয় নিরাপত্তাপ্রধান আলী লারিজানি। খামেনি নিজেই এই সিদ্ধান্ত অনুমোদন করেছেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

‘ভুয়া সংবাদ থেকে সাবধান’, পদত্যাগের গুজবে ফজলুর রহমানের সতর্কবার্তা

যুক্তরাষ্ট্রের শীর্ষ সামরিক কমকর্তার বার্তা ভুলভাবে উপস্থাপনের দাবি ট্রাম্পের

আপডেট টাইম : ১১:২৪:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬