ঢাকা ১০:৫০ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী দেশের সংকটময় মুহূর্তে সরকারপ্রধানের সংলাপে সাড়া দেবে এনসিপি: নাহিদ ইসলাম সীমান্তজুড়ে নিরাপত্তাব্যবস্থায় বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে: মহাপরিচালক ১৬ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়া ব্যবহার নীতিমালা করার নির্দেশ হাইকোর্টের আইসিজের ঐতিহাসিক রায়ে রোহিঙ্গাদের দেশে ফেরার স্বপ্ন যুক্তরাষ্ট্রে খালেদা জিয়ার নামে সড়কের নামকরণের প্রস্তাব ‘ভুয়া সংবাদ থেকে সাবধান’, পদত্যাগের গুজবে ফজলুর রহমানের সতর্কবার্তা ওসমান ফারুকের বিকল্প হিসেবে ইশতিয়াক আজিজ উলফাতকে চান করিমগঞ্জ-তাড়াইলের মুক্তিযোদ্ধা ও নেতাকর্মীরা আমন ধান নিয়ে বিপাকে কৃষক

ট্রাম্পের প্রতিদিন নিরাপত্তা ব্যয় ১০ লাখ ডলার

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:০৮:৪৭ পূর্বাহ্ন, রবিবার, ৪ ডিসেম্বর ২০১৬
  • ৩৪৯ বার

আগামী ২০ জানুয়ারি আনুষ্ঠানিকভাবে মার্কিন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন সদ্যনির্বাচিত ডোনাল্ড ট্রাম্প। ম্যানহাটনের ফিফথ এভিনিউয়ের ট্রাম্প টাওয়ারেই পরিবারের সদস্যদের নিয়ে আপাতত বসবাস করছেন তিনি।

ম্যানহাটনে মার্কিন এই ধনকুবেরের পরিবারের সদস্যদের নিরাপত্তা দিতে প্রতিদিন খরচ হচ্ছে ১০ লাখ মার্কিন ডলার। নিউ ইয়র্ক কাউন্সিলের দুই কর্মকর্তা ট্রাম্প পরিবারের নিরাপত্তার খরচ সরকারকে মেটানোর জন্য আহ্বান জানিয়েছেন।

শুক্রবার অনলাইনে একটি পিটিশন দায়ের করেছেন নিউ ইয়র্ক সিটি কাউন্সিলের স্পিকার মেলিসা মার্ক ভিভেরিটো ও সদস্য ড্যান গারোডনিক।

এতে বলা হয়েছে, সরকারিভাবে প্রেসিডেন্টের দায়িত্ব নেয়ার আগে ও পরে ট্রাম্প পরিবারের নিরাপত্তার জন্য নিউ ইয়র্ক কাউন্সিলকে সরকারি তহবিল থেকে টাকা দেয়া উচিত।

ট্রাম্পের প্রতিনিধিরা এ বিষয়ে এখনো কোনো জবাব দেননি। তবে পিটিশনে এর মধ্যে ৫০০ জন স্বাক্ষর করেছেন। স্বাক্ষরকারীরা বলছেন, নিউ ইয়র্কের করদাতাদের অর্থে মার্কিন প্রেসিডেন্টের নিরাপত্তা খরচ চলতে পারে না।

এর আগে এ নিয়ে বিরক্তি প্রকাশ করেছেন নিউ ইয়র্কের মেয়র বিল ডে ব্লাসিও।

ট্রাম্প ২০ জানুয়ারির পর হোয়াইট হাউসে উঠলেও ফার্স্ট লেডি মেলিসা এবং ছেলে ব্যারন নিউ ইয়র্কেই থাকবেন। ছেলের স্কুল শেষ না হওয়া পর্যন্ত ম্যানহাটনের ট্রাম্প টাওয়ারেই থাকার কথা রয়েছে মেলিসার।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান

ট্রাম্পের প্রতিদিন নিরাপত্তা ব্যয় ১০ লাখ ডলার

আপডেট টাইম : ১২:০৮:৪৭ পূর্বাহ্ন, রবিবার, ৪ ডিসেম্বর ২০১৬