ঢাকা ০৫:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বৃহত্তর ময়মনসিংহের উন্নয়নে সমন্বিত উদ্যোগের তাগিদ তথ্য প্রতিমন্ত্রীর অস্তিত্বসংকটে বুড়িগঙ্গা ২০২৪-এর জুলাই গণঅভ্যুত্থান প্রবাস থেকে যত প্রতিরোধ মেঘনার এক ইলিশ বিক্রি হলো ১০ হাজার টাকায় মাওলানা মাহমুদ মাদানী ইসরাইলে অস্ত্র সরবরাহ মানবতা ও ভারতের নৈতিক মর্যাদার জন্য কলঙ্ক অতিরিক্ত বিদ্যুৎ বিল নিয়ে অপপ্রচার চালানো হচ্ছে ৫ আগস্ট সংবাদপত্রে ছুটি বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার আধুনিক শিক্ষার সঙ্গে মূল্যবোধভিত্তিক শিক্ষার সমন্বয়ে কাজ করবে আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউট : সেনাপ্রধান শেখ হাসিনা যেন ভারতের ভূখণ্ড ব্যবহার করে রাজনৈতিক বক্তব্য দিতে না পারে: দিনেশ ত্রিবেদীকে হুমায়ুন কবির

বিভাজন ভুলে সবাইকে নিয়ে কাজ করতে চাই: আরিফুল হক চৌধুরী

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৭:১৩:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬
  • ৭৪ বার

রাজনৈতিক বিভাজন ভুলে সবাইকে নিয়ে কাজ করার অঙ্গীকার করেছেন নতুন সরকারের শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী।

আরিফুল হক চৌধুরী বলেন, নির্বাচনী এলাকার জনগণের রায়ের প্রতি সম্মান রেখেই তিনি দায়িত্ব পালন করবেন তিনি। মন্ত্রিত্ব পাওয়ার পর বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) প্রথম সিলেটে পৌঁছে এমন আশাবাদের কথা জানান তিনি।

এদিন দুপুর সোয়া ২টার দিকে ঢাকা থেকে বিমানযোগে সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, কারও প্রতি বৈরি মনোভাব না নিয়ে আমরা সবাইকে সঙ্গে নিয়েই দেশটাকে সামনের দিকে এগিয়ে নিতে চাই। এখন আর সময় নষ্ট করার সুযোগ নেই। পাঁচ বছর দেখতে দেখতে শেষ হয়ে যাবে, কিন্তু কাজের পরিধি অনেক বড়।

রমজানের প্রথম দিনে সিলেটে হযরত শাহজালাল দরগাহ ও হযরত শাহপরান দরগাহ জিয়ারতের কথা জানান। আগামীকাল তিনি পুরো দিন নির্বাচনী এলাকার জনগণের সঙ্গে কাটাবেন বলেও জানান।

৫ দিনের সরকারি সফরে আসা আরিফুল হক সিলেট সার্কিট হাউজে পৌঁছালে তাকে গার্ড অব অনার প্রদান করে এসএমপির সুসজ্জিত চৌকস একদল পুলিশ। এরপর কর্মকর্তা ও নেতাকর্মীর ফুলেল উষ্ণ সংবর্ধনায় সিক্ত হন তিনি।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-৪ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন আরিফুল হক চৌধুরী। কোম্পানীগঞ্জ, গোয়াইনঘাট ও জৈন্তাপুরবাসী জনপ্রতিনিধি হিসেবে তাকে সোয়া লাখ ভোটের ব্যবধানে বিজয়ী করেছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বৃহত্তর ময়মনসিংহের উন্নয়নে সমন্বিত উদ্যোগের তাগিদ তথ্য প্রতিমন্ত্রীর

বিভাজন ভুলে সবাইকে নিয়ে কাজ করতে চাই: আরিফুল হক চৌধুরী

আপডেট টাইম : ০৭:১৩:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬