ঢাকা ০৬:১৪ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

সমালোচনাকারীদের জবাবে যা বললেন পররাষ্ট্রমন্ত্রী

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:৪৬:৪১ অপরাহ্ন, বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬
  • ৯৫ বার

নির্বাচন ও নিজের পদ নিয়ে সমালোচনাকারীদের জবাবে টেকনোক্র্যাট কোটায় পররাষ্ট্রমন্ত্রী হওয়া ড. খলিলুর রহমান বলেছেন, ‘অনেকে ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের কথা বলছে। ভোট গুনে নিক আরেকবার। আমি জোর করে পররাষ্ট্রমন্ত্রী হইনি।’

আজ বুধবার সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় নেপালের পররাষ্ট্রমন্ত্রী বালা নন্দা শর্মার সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন পররাষ্ট্রমন্ত্রী।

খলিলুর রহমান বলেন, ‘জাতীয় মর্যাদা, পারস্পরিক সুবিধা ও সার্বভৌমত্ব রক্ষা করে দেশের স্বার্থে পররাষ্ট্র নীতি পরিচালনা করব। প্রধানমন্ত্রী বলেছেন, সবার আগে বাংলাদেশ। আমাদের স্বার্থ সম্পূর্ণ সুরক্ষিত করেই আমরা ফরেন পলিসি পরিচালনা করব। আমরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ফরেন পলিসিতে ফেরত যাচ্ছি। অন্তর্বর্তী সরকারের সময় থেকেই আমাদের এটাই চাওয়া ছিল।’

পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘অত্যন্ত দায়িত্বশীল একটি ফরেন পলিসি মেইনটেইন করা হবে। আমরা সব দেশের সঙ্গে নিজেদের স্বার্থ রক্ষা করে ভালো সম্পর্ক রাখব। পররাষ্ট্র কর্মকাণ্ড দেশের সব মানুষ নিয়ে করব, যেন কোনো গুজবের কারখানা না হয়। এ বিষয়ে সবাইকে সচেষ্ট ও সচেতন থাকবার আহ্বান জানাচ্ছি।’

খলিলুর রহমান বলেন, ‘আরাকানের সঙ্গে আমাদের যোগাযোগ থাকবে। এই সমস্যার সমাধান আমরা যত দ্রুত সম্ভব করতে চাই।’

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

সমালোচনাকারীদের জবাবে যা বললেন পররাষ্ট্রমন্ত্রী

আপডেট টাইম : ১১:৪৬:৪১ অপরাহ্ন, বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬