ঢাকা ০৯:৫৫ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
‘ভুয়া সংবাদ থেকে সাবধান’, পদত্যাগের গুজবে ফজলুর রহমানের সতর্কবার্তা ওসমান ফারুকের বিকল্প হিসেবে ইশতিয়াক আজিজ উলফাতকে চান করিমগঞ্জ-তাড়াইলের মুক্তিযোদ্ধা ও নেতাকর্মীরা আমন ধান নিয়ে বিপাকে কৃষক সোনালি আমনে হাসি, উৎপাদন খরচে দীর্ঘশ্বাস মালয়েশিয়ায় সাঁড়াশি অভিযান, ১৫২ বাংলাদেশিসহ আটক ৪৮৯ সৌরবিদ্যুৎ স্থাপনে ২১ হাজার গ্রাহককে সুখবর দিল পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন শিখা অনির্বাণে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা চলবে ড্রোন নজরদারি ঢাকাসহ আট জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন দেশে তরুণরা কাজের সুযোগ পাচ্ছে কম সশস্ত্র বাহিনী দিবসে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:৪৩:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬
  • ১৫০ বার

বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ভারতের লোকসভার স্পিকার ওম বিড়লা। এ সময় তিনি তারেক রহমানকে সেদেশে সফরের আমন্ত্রণ জানান।

ভারতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মো. রিয়াজ হামিদুল্লাহ এক্স-এ দেওয়া এক পোস্টে এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, ভারতীয় স্পিকার বাংলাদেশ সরকারকে ভারতের শুভেচ্ছা বার্তা পৌঁছে দিয়েছেন এবং প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ জানিয়েছেন।

প্রধানমন্ত্রী তারেক রহমানও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে শুভেচ্ছা জানিয়েছেন এবং বাংলাদেশ ও ভারতের মধ্যে জনমুখী সহযোগিতা আরও জোরদার করার ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেছেন।

বাংলাদেশের হাইকমিশনার জানান, উভয় নেতা বাংলাদেশ ও ভারতের জনগণের কল্যাণে জনমুখী সহযোগিতার ক্ষেত্রগুলো নিয়ে একসঙ্গে কাজ করার ইচ্ছা প্রকাশ করেন।

এর আগে প্রধানমন্ত্রী তারেক রহমানের শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দিতে বিড়লার নেতৃত্বে ভারতের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল ঢাকায় পৌঁছায়।

বিড়লা অনুষ্ঠানে নয়াদিল্লির প্রতিনিধিত্ব করেন, যা দুই প্রতিবেশী দেশের দীর্ঘদিনের বন্ধুত্বকে তুলে ধরে এবং অভিন্ন গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি ভারতের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করে।

এছাড়া মালদ্বীপের রাষ্ট্রপতি মোহাম্মদ মুইজ্জু এবং ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় শপথ গ্রহণ অনুষ্ঠানের পর তারা সৌজন্য সাক্ষাৎ করেন।

মালদ্বীপের রাষ্ট্রপতি মোহাম্মদ মুইজ্জু এবং ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাতে উভয় দেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও উন্নয়নের বিষয়ে আলোচনা হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

‘ভুয়া সংবাদ থেকে সাবধান’, পদত্যাগের গুজবে ফজলুর রহমানের সতর্কবার্তা

প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ

আপডেট টাইম : ১০:৪৩:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬