ঢাকা ০৭:২৮ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
‘ভুয়া সংবাদ থেকে সাবধান’, পদত্যাগের গুজবে ফজলুর রহমানের সতর্কবার্তা ওসমান ফারুকের বিকল্প হিসেবে ইশতিয়াক আজিজ উলফাতকে চান করিমগঞ্জ-তাড়াইলের মুক্তিযোদ্ধা ও নেতাকর্মীরা আমন ধান নিয়ে বিপাকে কৃষক সোনালি আমনে হাসি, উৎপাদন খরচে দীর্ঘশ্বাস মালয়েশিয়ায় সাঁড়াশি অভিযান, ১৫২ বাংলাদেশিসহ আটক ৪৮৯ সৌরবিদ্যুৎ স্থাপনে ২১ হাজার গ্রাহককে সুখবর দিল পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন শিখা অনির্বাণে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা চলবে ড্রোন নজরদারি ঢাকাসহ আট জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন দেশে তরুণরা কাজের সুযোগ পাচ্ছে কম সশস্ত্র বাহিনী দিবসে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ

কুমিল্লায় দুই লাখ টাকাসহ জামায়াত নেতা আটক

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৪:৩৭:১০ অপরাহ্ন, বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬
  • ১১৯ বার

কুমিল্লার মুরাদনগরে দুই লাখ টাকাসহ জামায়াত নেতাকে আটক করেছে স্থানীয়রা। পরে জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটের কাছে সোপর্দ করেন তারা।

আটক ব্যক্তির নাম মাওলানা হাবিবুর রহমান হেলালি। তিনি ইউনিয়ন জামায়াতের আমির।

বুধবার (১১ ফেব্রুয়ারি) দুপুরের দিকে মুরাদনগরের চালিয়াকান্দি থেকে তাকে আটক করা হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, কুমিল্লা-৩ আসনে দাঁড়িপাল্লা প্রতীকের পক্ষে ভোটারদের কাছে টাকা বিতরণে যাচ্ছিলেন মাওলানা হাবিবুর রহমান। পরে মুরাদনগর উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তাকে বিষয়টি জানানো হলে বিষয়টি তদন্তের জন্য জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটকে দায়িত্ব দেওয়া হয়েছে বলে নিশ্চিত করেছেন সহকারী রিটার্নিং কর্মকর্তা আবদুর রহমান।

তিনি জানান, বেলা সাড়ে ১১টার দিকে খবর পেয়ে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তাকে উদ্ধার করে মুরাদনগর থানায় নিয়ে গেছে।

এ বিষয়ে মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান জামিল খান জানান, দুই লাখ টাকাসহ হাবিবুর রহমান হেলালিকে স্থানীয়রা আটক করে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের নিকট সোপর্দ করে। সেখান থেকে তাকে মুরাদনগর থানায় নিয়ে আসা হয়। এখন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কি রায় দেন তা পরে জানা যাবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

‘ভুয়া সংবাদ থেকে সাবধান’, পদত্যাগের গুজবে ফজলুর রহমানের সতর্কবার্তা

কুমিল্লায় দুই লাখ টাকাসহ জামায়াত নেতা আটক

আপডেট টাইম : ০৪:৩৭:১০ অপরাহ্ন, বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬